ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যেতে চান ইউএফসি স্টার খামজাত চিমায়েভ
আল ইহসান ডেস্ক:
চেচেন বংশোদ্ভুত খামজাত চিমায়েভ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি চেচেন নেতা রমজান কাদিরভের কাছে লেখা এক চিঠিতে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চেয়েছেন।
শনিবার এক আবেগঘন সাক্ষাৎকারে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে যাওয়ার কথা বলেন চিমায়েভ।
চিমায়েভ বলেন, আপনারা সবাই জানেন বিশ্বে এই মুহূর্তে কি হচ্ছে। চলতি সপ্তাহে খেলার খাঁচায় বন্দি থাকার জন্য আমি মোটেই সুখী ছিলাম না, আমি মোটেই সুখী নই শিশুদের মৃত্যুর ঘটনা দেখে।
চেচেন নেতা রমজান কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে এই অক্টোপাসের বিরুদ্ধে লড়াই করা আমার জন্য মোটেই সমস্যা নয়। আমি শপথ করে বলছি, আপনি অনুমতি দিলে আমিই প্রথম ফিলিস্তিনে যাব। আমি আপনার অনুমতি চাই এবং ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করার জন্য আমাকে আপনি একটি অস্ত্র দিন।
চিমায়েভের এই বক্তব্যের পর রমজান কাদিরভ তাকে টেলিগ্রামে অভিনন্দন জানান। তিনি বলেন, চিমায়েভের এই বক্তব্য থেকে পরিষ্কার, ফিলিস্তিনি ভাইদের জন্য সত্যিকারের একজন মুসলমানের হৃদয় কিভাবে কাঁদছে।
গাজায় যুদ্ধবিরতিতে যা কিছু প্রয়োজন করতে ইচ্ছুক চীন:
গাজায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে চীন সংলাপের প্রসার, যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি পুনরুদ্ধারের জন্য ‘যা কিছু প্রয়োজন’ করতে ইচ্ছুক।
মধ্যপ্রাচ্য বিষয়ক দেশটির বিশেষ দূতের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পরপরই চীন উত্তেজনা প্রশমন নিয়ে কথা বলেছে। সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে চীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বেইজিংয়ের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
আল জাজিরার খবর অনুসারে, চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ঝাই জুন বর্তমানে অঞ্চলটিতেই অবস্থান করছে। গাজার পরিস্থিতিকে সে ‘খুবই গুরুতর’ বলে বর্ণনা করেছে। সে সম্ভাব্য বড় মাপের স্থল যুদ্ধ এবং প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়া সশস্ত্র সংঘাতকে ‘উদ্বেগজনক’ হিসেবেও অভিহিত করে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।