গাজায় ঢুকেই হামাসের হাতে সেনা-ট্যাংক ও বুলডোজার হারালো ইসরায়েলি বাহিনী
সীমান্তে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার শিকার হয়েছে একদল ইসরায়েলি সেনা। স্থলপথে ফিলিস্তিনের গাজায় টেংক নিয়ে হামলা চালাতে গিয়েছিল দখল সেনাদের ওই দলটি। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন হামাসের যোদ্ধারা। শত্রুকে কাছে পেয়েই তাদের ওপর হামলা চালান তারা। হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ সময় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস করে দেন হামাস যোদ্ধারা। সূত্র: আল-জাজিরা, সিএনএন
দখলদার ইসরায়েলি সেনাবাহিনী তাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গেলে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সেনা নিহত হয়। হামাস যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে থাকা বন্দীদের অবস্থান শনাক্ত এবং হামাসের অবকাঠামোগুলো গুঁড়িয়ে দিতে তারা সেখানে এই অভিযান চালিয়েছিল।
এর আগে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হামাসের সামরিক শাখা কাশিম ব্রিগেডস বলেছে, হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীকে ইসরায়েলের ভেতরে পিছু হটিয়ে দিয়েছে তাদের যোদ্ধারা। এ সময় শত্রুর একটি ট্যাংক ও দুটি বুলডোজার ধ্বংস করা হয়েছে।
লেবানন ছাড়তে মার্কিন নাগরিকদের প্রতি দূতাবাসের আহ্বান:
ইহুদিবাদী ইসরাইলের সাথে লেবাননের হিজবুল্লাহর দফায় দফায় সংঘর্ষের প্রেক্ষাপটে লেবানন ছেড়ে দেশে ফিরে যেতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলের বর্বর গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ার ঘোষণা দিয়েছে।
গত রোববার মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর দিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার উপায় খুঁজে বের করার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি বিবেচনা করে দূতাবাসের কর্মকর্তা এই পরামর্শ দিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির মধ্যে আমেরিকার যেসব নাগরিক লেবানন ছাড়তে চান তাদের উচিত এখনই দেশটি ত্যাগ করা। এখনো বাণিজ্যিক ফ্লাইট পাওয়া যাচ্ছে তবে ক্ষমতা কমে যাচ্ছে।” বিবৃতিতে আরো বলা হয়েছে, যেসব মার্কিন নাগরিক লেবানন ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের "জরুরি পরিস্থিতির জন্য জরুরি পরিকল্পনা" প্রস্তুত করতে হবে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।