ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইউরোপীয় নেতারা
, ২৭ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় নেতারা।
এক্স-পোস্টে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন বলেছে, ‘সেপ্টেম্বরে ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাকে আমি স্বাগত জানাই। দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান, যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র স্থায়ী ভিত্তি প্রদান করে।’
স্পেনের প্রধানমন্ত্রীও ফ্রান্সের ঘোষণাকে সমর্থন করে এক্স-পোস্টে লিখেছে, ‘আমি স্বাগত জানাই যে, স্পেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যোগ দিয়েছে। নেতানিয়াহু যা ধ্বংস করার চেষ্টা করছে, তা একসঙ্গে আমাদের রক্ষা করতে হবে। দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র সমাধান।’
স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সুইনি যুক্তরাজ্য সরকারকে ফ্রান্সের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। সে বলেছে, ‘যুক্তরাজ্যের উচিত আজ রাতেই ফ্রান্সের উদাহরণ অনুসরণ করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া। শান্তির জন্য এটি অপরিহার্য। যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা এখনই শুরু করা উচিত।’
সেøাভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ম্যাক্রোঁর সিদ্ধান্তকে ‘শান্তি এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য একটি সাহসী পদক্ষেপ’ হিসাবে বর্ণনা করেছে।
চেক প্রজাতন্ত্রও ম্যাক্রোঁর ঘোষণার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে তাদের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪০ দিনের যুদ্ধের পর আমিরাতের আকাশ প্রতিরক্ষায় বড় পরিবর্তন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল-আকসা মসজিদে ইহুদীবাদী হামলা; মালয়েশিয়ার নিন্দা
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে বোমা হামলার ছক বানচাল, ৬ ‘সন্ত্রাসী’ নিহত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারের যুদ্ধজাহাজে রোহিঙ্গা ফেরত পাঠানো শুরু করছে মালয়েশিয়া
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেপালে ফের ভূমিধস, নিহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে কথিত বিশেষজ্ঞরাও
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাধারণ মানের অস্ত্র দিয়েই দখলদারদের কুপোকাত করেছেন যোদ্ধারা।
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলি সন্ত্রাসী সেনাদের পদত্যাগের হিড়িক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারতে স্বাধীনতাকামীদের হামলায় হতাহত ৫ সেনা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)