‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমাদের এত সময় লাগল কেন?’
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে ‘উড়িয়ে দেয়ার’ হুমকির অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। পাশাপাশি, ইরান ও কাতারে হামলার নিন্দা জানিয়ে অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে সংযুক্ত করার পরিকল্পনার বিরোধিতা করেছে সে।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে ল্যাভরভ বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ শক্তিপ্রয়োগ এবং ইরান, কাতার, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরাকের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসী পদক্ষেপ আজ সমগ্র মধ্যপ্রাচ্যকে উড়িয়ে দেয়ার হুমকিতে ফেলেছে।
পশ্চিমাদের বিলম্বিত স্বীকৃতিকে (ফিলিস্তিনি রাষ্ট্রের) উপহাস করে ল্যাভরভ প্রশ্ন করে, ‘তাদের এত সময় কেন লাগল?’
প্রসঙ্গত, সোভিয়েত আমল থেকেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসছে রাশিয়া।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।