পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে -হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
পাহাড়ে পুরাতন খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
হাফিজ উদ্দিন বলেন, পাহাড়ে আবার পুরাতন খেলা শুরু হয়েছে। জিয়াউর রহমান পাহাড়ে বাঙালী পাঠানোর কারণেই এখন জনসংখ্যার হার সমান হয়েছে। সেজন্যই এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না তারা।
তিনি জানান, জনগণের রায়কে ভয় পায় জামাত। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোন নির্বাচনি ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।
তিনি আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে তা জবাব রাজপথেই দেবে বিএনপি। ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।