ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদের প্রস্তাবকে স্বাগত জানালো আমিরাত-সৌদি-ইরাক-মিসর-তুরস্ক
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৩, মে, ২০২৪ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) গত জুমুয়াবার ফিলিস্তিনকে সদস্যপদ দেওয়ার এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস করে। প্রস্তাবটির পক্ষে ১৪৩টি দেশ ভোট দেয়। ৯টি দেশ বিপক্ষে ভোট দেয় এবং ভোটদানে বিরত থাকে ২৫টি দেশ।
পৃথক পৃথক বিবৃতিতে এসব দেশ প্রস্তাব পাসকে স্বাগত জানায়। ইউএনজিএর প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য দেওয়ার বিষয় পুনরায় নিরাপত্তা পরিষদে বিবেচনা করা কথা বলা হয়েছে।
গত সপ্তাহে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করে ফিলিস্তিনির সদস্যপদ লাভের প্রচেষ্টাকে ভন্ডুল করে দেয় যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ফিলিস্তিনকে জাতিসংঘের স্থায়ী পূর্ণাঙ্গ সদস্যপদ পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, এ ভোটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকার এবং দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে তা প্রমাণিত হয়েছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয় এ প্রস্তাব পাসকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বলেছে, ঐতিহাসিক বাস্তবতার নিরিখে ফিলিস্তিনি জনগণের অধিকারের স্বীকৃতি প্রদান করা হয়েছে। বিগত সাত দশকেরও বেশি সময় ধরে তারা বিদেশী দখলের যাঁতাকলে নিস্পেষিত হচ্ছেন।
সৌদি আরব বলেছে, ফিলিস্তিনিদের বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক ঐকমত্য এ প্রস্তাবে প্রতিফলিত হয়েছে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতিতেও অনুরূপ মন্তব্য করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধ চলতে থাকলে সবকিছু হারাবে সৌদি আরব : ইরানের বিশ্লেষক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কা ও মদীনা শরীফ ছাড়া সৌদির সব স্থানে হামলার হুমকি হুথিদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো তুরস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নেপালে আবার হড়পা বান, ভেসে গেছে বাড়ি-সেতু
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)