ফিলিপাইনে ফের ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
, ১৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭.৫। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি হয়েছে।
ম্যানিলা টাইমস বলছে, গত জুমুয়াবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো দক্ষিণাঞ্চলীয় দাভাও অরিয়েন্টাল প্রদেশের ম্যানয় শহরের কাছে।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ-ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সমতলের ৫২ কিলোমিটার গভীরে ছিলো। আর ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট (ফিভলক্স) বলছে, রিখটার স্কেলে এটির প্রাথমিক মাত্রা মাপা হয়েছিল ৭.৬।
বিবিসি জানায়, ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন, বাসাবাড়ি, অফিস-আদালত, রেস্তোরাঁ, এমনকি হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসে। ভূমিকম্পে এরই মধ্যে দাভাও অরিয়েন্টাল অঞ্চলের কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফিলিপাইনের ভূমিকম্প বিষয়ক সংস্থা বলছে, সেখানে বিধ্বংসী সুনামি আঘাত করতে পারে, এর ঢেউয়ের উচ্চতা প্রাণনাশের হুমকিমূলকও হতে পারে।
আশঙ্কা করা হচ্ছে যে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিক জোয়ারের স্তর থেকে এক মিটারেরও বেশি উঁচুতে ঠেকবে, এবং সংকীর্ণ উপসাগর ও প্রণালীগুলোতে আরও বেশি উচ্চতায় পৌঁছাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)