‘ফিটনেসবিহীন যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ’
সারা দেশে গত সেপ্টেম্বর মাসে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৬৭টি দুর্ঘটনায় ৫৬৫ জন নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ৯৮২ জন। এর মধ্যে শুধু সড়কেই ৫০৪টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত হয়েছেন।
এসব দুর্ঘটনার পেছনের কারণ তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তাদের মতে, ফিটনেসবিহীন যানবাহনের অবাধ চলাচল এবং চালকদের অসতর্কতা ও বেপরোয়া মনোভাব দুর্ঘটনার অন্যতম কারণ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবেদন তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সংঘটিত সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেকই ছিল 'গাড়ি চাপা' দেওয়ার ঘটনা, যা চালকদের চরম অসতর্কতা নির্দেশ করে। এছাড়াও, মোটরসাইকেল, ট্রাক, পিকআপ, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক এবং কাভার্ডভ্যানের মতো ঝুঁকিপূর্ণ যানবাহনের সংশ্লিষ্টতার কথাও বলা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।