ফায়ার ফাইটারের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ট্রাক চাপায় নিহত ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর ব্যর্থতার দায় স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমার একজন কর্মী মারা গেল; এর ব্যর্থতা দায় আমার। এ ঘটনায় আমি শোকাহত, মর্মাহত।
এর আগে দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে উপদেষ্টা। সাংবাদিকরা প্রশ্ন করেন আগুন নেভানোর সময় পুলিশ কেন ওই রাস্তা বন্ধ করল না? সেটা করলে তো ফায়ার ফাইটারের মৃত্যু হতো না। এই দায় কি আপনি এড়াতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, অল্প বয়সে ছেলেটা চলে গেল। এই ঘটনার অবশ্যই বিচার হবে। আমার একজন কর্মী মারা গেল, এর ব্যর্থতা আমার।
নিহতের পরিবারের প্রতি শোক জানিয়ে উপদেষ্টা বলেন, এমন ঘটনায় আমি অনেক শোকাহত। অল্প বয়সে ছেলেটা চলে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তার মা-বাবার। অন্য সবাই কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু তার মা-বাবা এই মৃত্যু ভুলতে পারবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।