ফার্মেসিতে বিক্রি হচ্ছে মেয়াদোত্তীর্ণ ওষুধ, তিন দোকানে জরিমানা
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ফরিদপুরে তিন ফার্মেসিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে এ জরিমানা করা হয়।
অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা, ভেজাল ওষুধ বিক্রি, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় আদালত। বারাক মডেল ফার্মেসিকে ১০ হাজার, বিশ্বাস ফার্মেসিকে দুই হাজার এবং কাজী মেডিকেলকে দুই হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, ওষুধের মেয়াদ শেষ হওয়ার একমাস আগেই সেসব ওষুধ ফার্মেসি থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ওই তিনটি ফার্মেসিতে নিয়ম মানা হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।