ফার্নেস অয়েল সংকট, আরও বাড়বে লোডশেডিং
দেশের ডলার সংকট কাটেনি এখনো। বাংলাদেশ ব্যাংক ডলার দিতে পারছে না। ফার্নেস অয়েল আমদানির জন্য ঋণপত্র খুলতে ব্যর্থ হচ্ছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো (আইপিপি)। তারা ফার্নেস অয়েলের জন্য মুখাপেক্ষী হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দিকে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ করতে পারছে না বিপিসি। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে। ফলে বাড়ছে লোডশেডিংয়ের যন্ত্রণা।
ফার্নেস অয়েল আমদানির এ জটিলতা সহসা দূরও হচ্ছে না। যে কারণে সামনের দিনগুলোতে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা করছেন বিপিসি—পিডিবি সংশ্লিষ্টরা। আইপিপিগুলো বলছে, সরকারের কাছে তাদের বকেয়া পাওনা ১৮ হাজার কোটি টাকা।
বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং নিয়ে অনেকটা লুকোচুরি খেলছে পিডিবি। বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে দায়িত্বে থাকা বোর্ড সংশ্লিষ্টরা লোডশেডিং বেশি হচ্ছে না দাবি করলেও মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, সময়ে সময়ে চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ। সামনের দিনগুলোতে বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের।
চট্টগ্রাম মহানগরীর প্রায় সব জায়গায় প্রতি ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যাওয়া—আসা করছে। রাত বিরাতেও লোডশেডিং হচ্ছে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা লোডশেডিংয়ের বিষয়টি স্বীকার করলেও নাম প্রকাশ করতে ভয় পাচ্ছেন।
লোডশেডিং নিয়ে চট্টগ্রামে পিডিবির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার অর্ধেক বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে পিডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, রোববার চট্টগ্রামে সর্বনিম্ন চাহিদার ৪২ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে। সোমবার পাওয়া গেছে ৫০—৬৫ শতাংশের মতো। পিডিবির তথ্য অনুযায়ী, রোববার চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ছিল ১৪২৭ মেগাওয়াট। পিডিবির দাবি অনুযায়ী, ওইদিন ৩২০ মেগাওয়াট লোডশেডিং হয় চট্টগ্রামে। একই দিন চট্টগ্রামের সরকারি
এদিকে চলতি বছর সরকারি—বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস অয়েল সরবরাহের জন্য পিডিবি চাহিদা দিলেও সে অনুযায়ী ফার্নেস অয়েল সরবরাহ দিতে ব্যর্থ হচ্ছে বিপিসি। এ নিয়ে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে জুন মাসের শুরুতে ফার্নেস অয়েল আমদানির কোনো চালান দেশে আসছে না। এতে ফার্নেস অয়েলের মজুতও আশংকাজনক হারে কমে গেছে। এ নিয়ে বিপিসির কেউ মুখ খুলছে না।
সবশেষ গত সোমবারের তথ্য অনুযায়ী, বিপিসিতে ফার্নেস অয়েলের মজুত দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২৭ টনে। চলতি জুন মাসের ১৮ তারিখের আগে ফার্নেস অয়েলের কোনো চালান দেশে আসছে না। চলতি জুন মাসে এক লাখ ২০ হাজার এবং জুলাই মাসেও এক লাখ ১০ হাজার টন ফার্নেস অয়েলের চাহিদা রয়েছে পিডিবির।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।