ফাঁকা ঢাকায় ভাড়া বেশি, ভোগান্তিতে যাত্রীরা
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম দেখা গেছে।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সরেজমিনে দেখা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তায় লোকাল বাসের চলাচল কিছুটা লক্ষ্য করা গেলেও দূরপাল্লার বাস চোখে পড়েনি। লোকাল বাসও অন্যান্য দিনের তুলনায় খুবই কম দেখা গেছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল না করলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বাড়তে থাকে।
ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা ফ্লাইওভার, দোলাইরপাড়, যাত্রাবাড়ী চৌরাস্তা, সায়েদাবাদ বাস টার্মিনাল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায়, সড়কগুলো অনেকটাই ছিলো ফাঁকা।
এদিকে দূরপাল্লার ও সিটি সার্ভিসের লোকাল বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এসব এলাকার যাত্রীরা। সিএনজি অটোরিকশাচালকরা সুযোগ বুঝে ভাড়া বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।
এ ব্যাপারে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ আল লতিফ (খোকা) ও শ্রমিক কমিটির আহ¦ায়ক আলমগীর হোসেন বলেন, যাত্রীর চাপ না থাকায় সকাল থেকে দূরপাল্লার বাস তেমন ছেড়ে যায়নি। বেলা বাড়ার সাথে সাথে কিছু যাত্রী নিয়ে কিছু বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে।
রাজধানীর ওয়ারীতে দেখা যায়, সড়ক অনেকটাই ফাঁকা। যাত্রী কম থাকায় সিএনজি চালকদেরও নিরাশ হয়ে বসে থাকতে দেখা যায়। সব মিলিয়ে রাজধানীতে কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। তবে এসব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ চা বোর্ডের বিভিন্ন পদে চাকরি, আলিম পাসেও আবেদন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)