ফলমূল খাওয়া খাছ সুন্নত মুবারক (১)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে ফল গ্রহণ (আহার মুবারক) করেছেন এবং তিনি অত্যন্ত পছন্দ মুবারক করতেন। এমনকি তিনি হযরত ছাহবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকেও ফল খাওয়ার জন্য আদেশ মুবারক করেছেন। অর্থাৎ ফল খাওয়া খাছ সুন্নত মুবারক।
স্বয়ং মহান আল্লাহ পাক তিনিও ফল খাওয়ার জন্য আদেশ মুবারক করেছেন। এ প্রসঙ্গে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
كُلُوْا مِنْ ثَمَرِهٖ اِذَا اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ يَوْمَ حَصَادِهٖ وَلَا تُسْرِفُوْا اِنَّهٗ لَا يُحِبُّ الْمُسْرِفِيْنَ ﴿١٤١﴾
অর্থ: “যখন বৃক্ষ ফলবান হয় তখন তোমরা ফল ভক্ষণ করো। এবং ফল-ফসল কাটার সময় তার হক্ব (উশর) আদায় করো। এবং অপব্যয় করো না। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি অপব্যয়ীদেরকে পছন্দ করেন না।” (সম্মানিত ও পবিত্র সূরা আনআম শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১৪১)
আর ফলমূল নিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ كَانَ النَّاسُ اِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوْا بِهٖ اِلٰى رَسُوْلِ اللّٰهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ ثِمَارِنَا وَبَارِكْ لَنَا فِيْ مَدِيْنَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা (উনাদের বাগানে) সর্বপ্রথম পাকা ফল দেখলে তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট (হাদিয়া মুবারক স্বরূপ) নিয়ে আসতেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ফলটি নিজ মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরত মুবারকে (মহাসম্মানিত মহাপবিত্র হাত মুবারকে) নিয়ে ইরশাদ মুবারক করতেন, আয় বারে ইলাহী! আমাদের ফলমূলে আমাদেরকে বরকত দিন, আমাদের শহরে আমাদেরকে বরকত দান করুন এবং আমাদের ছা’ ও মুদে অর্থাৎ পরিমাপের পাত্রে আমাদেরকে বরকত দান করুন। (তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসলিম শরীফ)
মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اَبِـيْ ذَرٍّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ كُلُوا التِّينَ فَلَوْ قُلْتُ إِنَّ فاكِهَةً نَزَلَتْ مِنَ الجَنّةِ بِلَا عَجَمٍ لَقُلْتُ هِيَ التِّيْنُ وَإِنَّهٗ يَذْهَبُ بِالْبَوَاسِيْرِ وَيَنْفَعُ مِنَ النِّقْرِسِ.
অর্থ: “হযরত আবূ যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, জনৈক ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত খিদমত মুবারকে তীন ফল (ডুমুর ফল) নিয়ে আসেন। তখন তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের খাওয়ার জন্য দিলেন এবং নিজেও গ্রহণ (আহার মুবারক) করলেন এবং ইরশাদ মুবারক করলেন, যদি জান্নাত থেকে কোন ফল যমীনে এসে থাকে তবে সেটা তীন (ডুমুর) ফল। কারণ জান্নাতের ফল হবে বীজমুক্ত।” (জামিউছ ছগীর লিস সুয়ূতী; মুসনাদে ফিরদাঊস লি দায়লামী)
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…