ফরিদপুরে কুকুরের কামড়ে আহত ৩৮
, ২৬ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ মার্চ, ২০২৩ খ্রি:, ০৫ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
ফরিদপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৩৮ জন আহত হয়েছেন। গত জুমুয়াবার (১৭ মার্চ) সদর উপজেলার কৈজুরি ও কানাইপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী কুকুরটিকে ধাওয়া করে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কানাইপুরের হলুদবাড়িয়া গ্রাম থেকে একটি কুকুর হঠাৎ যাকে সামনে পায় তাকেই কামড়াতে শুরু করে। প্রথমে কানাইপুর ইউনিয়নের হলুদবাড়িয়া গ্রামের মিম আক্তার (২) নামের এক শিশুকে কামড় দেয়। এরপর ফুশরা, সাঁচিয়া, বিল নালিয়া, তাম্বুল খানা ও সবশেষে শোলাকুন্ডু গ্রামে কুকুরটি তা-ব চালায়। পরে কানাইপুরের শোলাকুন্ডু এলাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।
কানাইপুরের সোলাকুন্ডু গ্রামের মোহাম্মদ হাবিব শেখ জানান, হঠাৎ একটি লাল রঙের কুকুর যাকে সামনে পায় তাকেই কামড়িয়ে আহত করে। পরে এলাকাবাসী ধাওয়া করে কুকুরটিকে মেরে ফেলে।
কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের বাসিন্দা আজগর আলী বলেন, কুকুরটি বেশ কয়েকজনকে কামড়িয়ে আহত করে। পরে তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়।
কানাইপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, কানাইপুর ও পাশের ইউনিয়নের বিভিন্ন বয়সী প্রায় ৩০-৪০ জনকে কুকুর কামড়ে আহত করে। তাতে সবার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা বলেন, জুমুয়াবার বিকেল থেকে রাত পর্যন্ত নারী-শিশু-বৃদ্ধসহ ৩৮ জন রোগী চিকিৎসা নিতে আসেন। কয়েকজনকে ভর্তি করা হয়। গুরুতর আহতদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পর্যাপ্ত ভ্যাক্সিন থাকায় চিকিৎসা সেবা প্রদানে কোনো সমস্যা হয়নি। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)