ফখরুলের বিরুদ্ধে অপপ্রচার: ৫০০ কোটি টাকার মানহানি মামলা
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা নিয়ে সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, এই খবর শুধু মিথ্যা নয়, এটা একটা নেংরামি। এরই পরিপেক্ষিতে বিএনপির মহাসচিব নামে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবকের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন।
আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম ও মেয়ে মির্জা সাফারুহ।
আটদিন পরে সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আগামী শনিবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিঙ্গাপুর থেকে মুঠোফোনে ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।