প্রয়োজনে ছুরি এবং চাকু দিয়ে খাবার কেটে খাওয়াও মহাসম্মানিত সুন্নত মুবারক
পানাহারে চাকু, ছুরি, চামচ ইত্যাদির ব্যবহার:
ছুরি/চাকু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন: গোশত, মাছ, ফলমূল, সবজিসহ ইত্যাদি খাবার কাঁটার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। অনেকের হয়তো জানা নেই যে, ছুরি বা চাকু ব্যবহার করাও খাছ সুন্নত মুবারক। অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং নিজেই মহাসম্মানিত আহার মুবারক করার ক্ষেত্রে ছুরি/চাকু ব্যবহার করেছেন।
হাতে পানাহার করা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ সুন্নত মুবারক। তবে পানাহারে চাকু, ছুরি, চামচ ইত্যাদি ব্যবহার করতে কোন সমস্যা নেই। অবশ্য সেটা খাবারের কাজে ব্যবহৃত ছুরি ও চামচ হওয়া উত্তম। খাবারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা অবলম্বন, খাদ্যের সংরক্ষণ এবং লোকমা ছোট করার ক্ষেত্রে এগুলো যদি কার্যকর হয় তাহলে তা দিয়ে পানাহার করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার খিলাফ হবেনা।
এক্ষেত্রে এগুলোও হাতের স্থলাভিষিক্ত এবং হাতের সহযোগী হিসেবে গন্য হবে। এমনকি পানাহারের সময় কাঁটা চামচ কিংবা চাকুর সহযোগিতা নেয়াও মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেও খাবারের সময় চাকু বা ছুরি ব্যবহার করেছেন।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে -
عن حَضْرَت بن شِهَابٍ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قال أخبرني جَعْفَرُ بن عَمْرِو بن أُمَيَّةَ رضي الله عنه أَنَّ أَبَاهُ عَمْرَو بن أُمَيَّةَ رضي الله عنه أخبره أَنَّهُ رَأَى رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَحْتَزُّ من كَتِفِ شَاةٍ في يَدِهِ فَدُعِيَ إلى الصَّلَاةِ فَأَلْقَاهَا وَالسِّكِّينَ التي كان يَحْتَزُّ بها ثُمَّ قام فَصَلَّى ولم يَتَوَضَّأْ.
অর্থ: হযরত ইবনে শিহাব রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত জা‘ফর ইবনে ‘আমর ইবনে উমাইয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সূত্রে বর্ণনা করেন, উনার পিতা ‘আমর ইবন উমাইয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছেন যে, তিনি বকরীর কাঁধ থেকে গোশত ছাড়িয়ে মহাসম্মানিত নূরুল মাগফিরাত মুবারকে (মহাসম্মানিত হাত মুবারকে) নিচ্ছেন। যখন উনাকে পবিত্র নামাযে মহাসম্মানিত আহবান মুবারক করা হলো তখন তিনি তা রেখে দিলেন এবং ঐ ছুরিটিও রেখে দিলেন যা দিয়ে তিনি গোশত ছাড়াচ্ছিলেন। তারপর নতুনভাবে উযূ না করেই তিনি গিয়ে পবিত্র নামায পড়লেন। (বুখারী শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং: ২০৮, মুসলিম শরীফ, ছহীহ ইবনু হিব্বান শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং:১১৪১, তিরমিযী শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং:১৮৩৬, ইবনু মাজাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং: ৪৯০, আবূ দাঊদ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং: ১৮৭, মুয়াত্তা মালিক শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং:৭১, মুসনাদে আহমাদ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং:১৭৬১৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং: ১০৫৭৬)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছুরি/চাকু দ্বারা মহাসম্মানিত আহার মুবারক করার জন্য গোশ্ত ছাড়াচ্ছিলেন। অতএব চাকু, ছুরি ইত্যাদি খাওয়ার কাজে ব্যবহার করা খাছ সুন্নত মুবারক।
ছুরি/চাকু সংরক্ষণের জন্য যেসব বিষয় লক্ষ্য রাখা আবশ্যক:
১. ব্যবহারের পর সময় নিয়ে ভালোমতো ধুয়ে রাখতে হবে।
২. স্টিলের ছুরি-চামচ দীর্ঘক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন না।
৩. ছুরি-চামচ ধোয়ার পর সুতি কাপড় দিয়ে মুছে রাখুন। না হলে অন্তত পানি ঝরিয়ে নিন। নইলে দাগ পড়তে পারে।
৪. কাঁচা ডিম, মেয়নেজ জাতীয় খাবারে ছুরি-চামচ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ধুয়ে রাখুন। কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো। গন্ধ লেগে থাকবে না।
৫. কাপড় বা জালির ব্যাগে গুছিয়ে রাখুন। নতুবা বাক্সে ভরেও রাখতে পারেন।
৭. সংরক্ষেণের বাক্স বায়ুনিরোধক হওয়া জরুরি। এতে বাতাসে থাকা রাসায়নিকের বিক্রিয়ায় মরিচা পড়বে না।
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।