প্রয়োজনীয় সংস্কারে সরকার প্রস্তুত, সবার চাহিদা-পরামর্শ চাই -প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, বিপ্লবের ফসল আমাদের অন্তর্র্বতী সরকার প্রয়োজনীয় সব সংস্কার করতে, এর উপযুক্ত পরিবেশ সৃষ্টির সব প্রয়াস নিতে প্রস্তুত আছে। এই কাজে নিবেদিত সবার কাছ থেকে চাহিদা ও পরামর্শ চাই।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য’ শীর্ষক শতবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কারের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আস্থা থাকলে এটি আমরা পারবো, কেন পারবো না? সব সময় আমাদের যেন বিশ্বের কাছে যেতে না হয়, বিশ্ব যেন আমাদের কাছে আসে। আমাদের তরুণদের মনে বিশ্বাস সৃৃষ্টি করতে হবে যে তারাই বিশ্ব। আজ আমরা সেই আকাঙ্খারই শতবার্ষিকী পালন করছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।