প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হতে ৩০ কোটি টাকা ঘুষ লেনদেন করে ডা. আরিফ?
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ পুনর্গঠন ও চেয়ারম্যান পদ পরিবর্তনে কি বিরাট অংকের টাকার ঘুষের লেনদেন হয়েছে? ভিসা ট্রেডিংয়ের জন্য সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ বিতর্কিত ব্যবসায়ী ডা. আরিফুর রহমান ঘনিষ্ঠরা নিজেরাই বলাবলি করছে ৩০ কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছে যিনি তাকে সরানো অত সহজ নয়। প্রশ্ন হলো প্রিমিয়ার ব্যাংক থেকে চেয়ারম্যান বিতর্কিত ব্যবসায়ী ডা. আরিফকে অপসারণ করা হতে পারে বা অন্য পরিচালকদের মতো তাকেও সরিয়ে দেওয়া হতে পারে এই কানাঘুষাই বা কেন?
আওয়ামী লীগের সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যদের যে কারণে প্রিমিয়ার ব্যাংকের পরিচালক পদ থেকে সরানো হয়েছে একই কারণ কি পরিচালক ডা. আরিফের ক্ষেত্রেও প্রযোজ্য নয়? এই প্রশ্ন জোরেশোরেই উঠেছে। খোঁজ নিয়ে দেখেছে, সৌদি আরবে এক সময় ভিসা ট্রেডিংয়ের জন্য বহুল বিতর্কিত ডা. আরিফ প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ভাইস-চেয়ারম্যান। যে শুরু থেকেই নিজেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে দাবি করতো। এমনকী এক সময় যুবলীগ নেতা ছিলে ও শেখ মনির কাছের লোক বলেও পরিচয় দিতো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।