প্রাথমিকের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিতে শিখন ঘাটতি প্রবল
দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১০.২৮ শতাংশ ছেলে শিশু এবং ৮.৭১ শতাংশ মেয়ে শিশু বাংলা বইয়ের একটি বর্ণও পড়তে পারেনা। এর বাইরে ১৮.০৪ ভাগ শিশু পাঁচটির মধ্যে কমপক্ষে চারটি শব্দ শনাক্ত করতে পারে। আর ৬১.৯৫ ভাগ ছেলে শিশু এবং ৫৩.১৪ ভাগ মেয়ে শিশু তিনটি বা তার কম ভুল উচ্চারণসহ একটি কাহিনী সাবলীলভাবে পারে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীতে ‘শিক্ষার্থীদের শিখন স্তরের বর্তমান অবস্থা ও শিক্ষার গুণগতমান অর্জন’ শীর্ষক এক জাতীয় সংলাপে এই জরিপ তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন রাজধানীর মিরপুরের ইউসেপ বাংলাদেশের সম্মেলনকক্ষে এর আয়োজন করে।
খুলনা ও রাজশাহী জেলায় ৮৮টি গ্রামের ৭১টি বিদ্যালয়ে এবং ১৭৬০টি পরিবারের ১৫৩৩ জন শিশুর ওপর সিটিজেন লেড অ্যাসেসমেন্ট শীর্ষক জরিপটি পরিচালনা করা হয়। দ্য সাউথ এশিয়ান অ্যাসেসমেন্ট অ্যালায়েন্স কমিউনিকেটিং অ্যান্ড কোলাবোরেটিং ফর চেঞ্জ (ইওএল) প্রকল্পের মাধ্যমে এটি পরিচালনা করে ওয়েভ ফাউন্ডেশন।
জরিপে বলা হয়, গণিতেও দুর্বল অনেক শিক্ষার্থী। এই বিষয়ে ১৩.৬২ শতাংশ শিশু একক অংক বিশিষ্ট সংখ্যা শনাক্ত করতে পারে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠ্যবইয়ের দুটি বিয়োগ ও দুটি ভাগ সমস্যার সমাধান করতে পারে না পর্যায়ক্রমে ৭৯.৫৩ ভাগ এবং ৯৬.৫৪ ভাগ শিশু। সবচেয়ে করুণ অবস্থা ইংরেজিতে। এই বিষয়ে ছেলে শিশুদের মধ্যে ১৬.৭৮ শতাংশ এবং মেয়ে শিশুদের মধ্যে ১৫.২২ শতাংশ প্রথম ও দ্বিতীয় শ্রেণির ইংরেজি বইয়ের একটি বর্ণও পড়তে পারে না।
২৩.৮৭ শতাংশ শিশু পাঁচটির মধ্যে কমপক্ষে চারটি ইংরেজি শব্দ শনাক্ত করতে পারে। আর ৮৪.১৫ শতাংশ ছেলে শিশু এবং ৮২.৮৬ শতাংশ মেয়ে শিশু তিনটি বা তার কম ভুল উচ্চারণসহ একটি কাহিনী সাবলীলভাবে পড়তে পারে না।
শিক্ষার্থীদের (৫-১৬ বছর বয়সী) অভিগম্যতা পর্যালোচনা ও শিক্ষার গুণগতমান পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মৌলিক পঠন ও গাণিতিক শিখন যাচাইয়ের জন্য এই জরিপটি পরিচালনা করা হয়। এতে অভিভাবকদেরও শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হয়।
জরিপে দেখা গেছে, যেসব শিশুর মা-বাবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা ছিল, তারা ভাষার দক্ষতার ক্ষেত্রে ভালো করেছে। তাদের তুলনায় স্বল্পশিক্ষিত মা-বাবার শিশুদের ভাষার দক্ষতা সন্তোষজনক ছিল না। যেসব শিশুর মা-বাবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা ছিল, তাদের মধ্যে ৪৫৯ জন বাংলায় এবং ১৯২ জন ইংরেজিতে কাহিনী পড়তে পেরেছে। আর যেসব অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা কম ছিল, তাদের শিশুদের মধ্যে মাত্র ২৩ জন বাংলায় এবং ৭৮ জন ইংরেজিতে অক্ষর শনাক্ত করতে পেরেছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।