প্রাচীন মসজিদের অজানা ইতিহাস মিটফোর্ড ও নবাববাড়ী জামে মসজিদ
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
বিশ্বে যে সমস্ত ইসলামী নিদর্শন রয়েছে- তার অন্যতম হলো মসজিদ। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বহির্বিশ্ব চেনে মসজিদের নগরী হিসেবে। রাজধানী ঢাকার বয়স ৪০০ বছর পেরিয়ে গেছে। কিন্তু মসজিদের নগরী হিসেবে ঢাকার বয়স আরও বেশি, ৫৬০ বছর। বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছে অনেক ইসলামিক নিদর্শন। বাঙালির ইতিহাস হাজার বছরের। এই দীর্ঘ সময়ে বাংলাকে শাসন করেছেন দেশি-বিদেশি অনেক শাসক। তখন নিজেদের প্রয়োজনেই তারা গড়েছেন অনেক ইসলামিক স্থাপনা। সময়ের ধারায় যা প্রতœসম্পদে পরিণত হয়েছে। এর মধ্যে অন্যতম মসজিদ। এসব মসজিদ, কারুকাজ খচিত দৃষ্টিনন্দন স্থাপনার মধ্যে অন্যতম ইসলামী নিদর্শন হচ্ছে মিটফোর্ড ও নবাববাড়ী জামে মসজিদ।
১. মিটফোর্ড জামে মসজিদ:
ঢাকার মিটফোর্ড এলাকার ডিসি রায় রোডে কাজী মোহাম্মদ শরিফ ১৬৩৩ খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটিতে তিন গম্বুজ এবং একটি মিনার রয়েছে। মসজিদটি ৪ হাজার ৯০০ বর্গফুট আয়তনের।
ঢাকার জিন্দাবাহার কামরাঙ্গা মসজিদের নির্মাতা আকতারুন নেছা। মসজিদের গম্বুজ কামরাঙ্গাকৃতির বলে এরূপ নাম। এ মসজিদের নির্মাণ তারিখ লেখা নেই। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ঢাকা নগরীর মসজিদ নির্দেশিকা হতে জানা যায়, এটি ৯০০ বছর আগে নির্মিত। এর আয়তন ১৫০০ বর্গফুট। জিন্দাবাহার প্রথম লেন মসজিদের নির্মাতা মীর মনসুর। এটি ১৬১২ সালে নির্মিত। আয়তন ৯০০ বর্গফুট।
২. নবাববাড়ী জামে মসজিদ:
ঢাকার নবাবগণ ১৮৮৪ সালে আহসানউল্লাহ রোডে ৩ হাজার ৬০০ বর্গফুট আয়তনের একটি মসজিদ নির্মাণ করেন। যা নবাববাড়ী মসজিদ নামে সুপরিচিত। এ ছাড়া ঢাকার মিটফোর্ড রোডে বাবু বাবার ঘাটে নবাব শায়েস্তা খান ১৬৬৪ সালে একটি মসজিদ নির্মাণ করেন। তিন গম্বুজবিশিষ্ট এ মসজিদটির আয়তন ৩০০ বর্গফুট। আরও রয়েছে ঢাকার সাতরওজা মসজিদটি ১৭৭০ খ্রিস্টাব্দে নির্মিত। আয়তন ২০০০ বর্গফুট। এরপর ঈশা খাঁর পরবর্তী বংশধর মনোয়ার খান ঢাকার সিদ্দিকবাজারে আনুমানিক ১৭০০ খ্রিস্টাব্দে একটি মসজিদ নির্মাণ করেন। এটির আয়তন ৫ হাজার ৬০০ বর্গফুট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












