প্রাচীন মসজিদের অজানা ইতিহাস কুতুবশাহী মসজিদ
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
কুতুবশাহী মসজিদ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত একটি অতি প্রাচীন ইসলামিক নিদর্শন। শত শত বছর আগে গড়ে ওঠা এমন অনেক নিদর্শন এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে।
শিগগিরই এর সংস্কার না হলে অস্তিত্ব হারাবে প্রায় সাড়ে চারশ বছরের পুরনো কুতুবশাহী জামে মসজিদ। দেশের প্রতœসম্পদের তালিকা থেকে হারিয়ে যাবে আরও একটি নিদর্শন। বাংলার স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন অষ্টগ্রামের পাঁচ গম্বুজবিশিষ্ট কুতুবশাহী মসজিদ। উন্মুক্ত প্রাঙ্গণে একটি বৃহৎ দীঘির পাড়ে এখনো দাঁড়িয়ে আছে মসজিদটি।
কিশোরগঞ্জের এক কামেল দরবেশ কুতুব শাহের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে। মসজিদের পশ্চিম পাশেই রয়েছে কুতুব শাহের কবর। মসজিদটি বাংলার সুলতানি ও মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যে নির্মিত। তবে মসজিদের নির্মাণকাল নিয়ে মতবিরোধ লক্ষ্য করা যায়। আয়তকার মসজিদটির উত্তর-দক্ষিণে ৪৬ ফুট ১১ ইঞ্চি এবং পূর্ব-পশ্চিমে ২৭ ফুট ১১ ইঞ্চি। চৌচালা ঘরের চেয়েও এর কার্নিশগুলো অনেক বাঁকা। এর চারদিকে আট কোণবিশিষ্ট চারটি মিনার রয়েছে। বাইরের অংশে প্যানেলিংয়ের কারুকার্য রয়েছে তিনটি। উত্তর-দক্ষিণ দেয়ালে দুটি করে চারটি সর্বমোট সাতটি সুলতানি খিলানযুক্ত প্রবেশপথ আছে। পূর্ব দেয়ালের প্রবেশ পথের বিপরীতে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব আছে। সরকারের প্রতœতত্ত্ব অধিদফতর মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষের দৃষ্টিশক্তি নিয়ে নতুন গবেষণায় চমক
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জীবন বাঁচাতে হেঁটে চলে ওয়াকিং পাম গাছ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের রহস্যময় রাজধানী ম্যামফিসের ধ্বংসাবশেষ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












