সুওয়াল-জাওয়াব :
প্রসঙ্গ মহিলাদের মুখমন্ডল বা চেহারা খোলা রাখা
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
জাকির নায়েক নামক এক বক্তা তার এক আলোচনায় বলেছে যে, মহিলাদের মুখমন্ডল দেখার অনুমতি আছে অর্থাৎ তার মতে মহিলাদের চেহারা ঢেকে রাখা জরুরী নয়।
তার উক্ত বক্তব্য কি আদৌ শরীয়তসম্মত? দয়া করে জানাবেন।
জাওয়াব (১ম অংশ):
উক্ত জাকির নায়েক প্রকৃতপক্ষে কাফির নায়েকের অন্তর্ভুক্ত। কারণ তার বক্তব্য আদৌ শরীয়ত সম্মত নয়। বরং তা সম্পূর্ণরূপে কুফরীর অন্তর্ভুক্ত। কারণ উক্ত বক্তব্য সরাসরি মহাপবিত্র কুরআন শরীফ ও হাদীছ শরীফ উনাদের খিলাফ বা বিরোধী।
যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ۚ ذٰلِكَ أَدْنىٰ أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ.
অর্থ: "হে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার মহাসম্মানিতা আযওয়াজুম মুত্বহহারাত (আহলিয়াগণ) অর্থাৎ হযরত উম্মাহাতুল মু'মিনীন আলাইহিন্নাস সালাম, মহাসম্মানিতা বানাত (কন্যাগণ) আলাইহিন্নাস সালাম এবং মু'মীনগণ উনাদের আহলিয়াগণ উনাদেরকে বলুন, উনারা যেন উনাদের চাদরের কিয়দাংশ নিজেদের মুখমন্ডলের উপর ঝুলিয়ে রাখেন। এতে উনাদেরকে (আযাদ মহিলা হিসেবে) চেনা সহজ হবে। ফলে উনাদেরকে উত্যক্ত করা হবে না/ উনাদেরকে কেউ কষ্ট দিবে না। (পবিত্র সূরা আহযাব: পবিত্র আয়াত শরীফ ৫৯)
এ সম্মানিত আয়াত শরীফ-এ বড় চাদরের ব্যবহার সম্পর্কে রইসুল মুফাসসিরীন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, এই চাদর ওড়নার উপর পরিধান করা হয়ে থাকে। (তাফসীরে ইবনে কাছীর)
হযরত ইমাম মুহম্মদ ইবনে সীরীন রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত উবায়দা সালমানী রহমতুল্লাহি আলাইহি উনাকে এ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার উদ্দেশ্য এবং বড় চাদরের আকার আকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি মস্তকের উপর দিক থেকে চাদর লটকিয়ে মুখমন্ডল বা চেহারা ঢেকে ফেললেন এবং يُدْنِينَ এবং جَلَابِيْبِهِنَّ -এর তাফসীর বাস্তবে দেখিয়ে দিলেন।
এ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ-এ সুস্পষ্টভাবে মুখমন্ডল বা চেহারা আবৃত করার আদেশ ব্যক্ত হয়েছে। এছাড়া فَلَا يُؤْذَيْنَ অর্থাৎ সমস্ত শরীর পর্দায় আবৃত করার ফলে উনাদেরকে কষ্ট দেয়া বা উত্যক্ত করা হবে না। এখানেও মুখমন্ডল বা চেহারা আবৃত করার বিষয়টি পরিস্কারভাবে ফুটে উঠেছে।
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন-
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولٰى.
অর্থ: হে মু’মিন মহিলাগণ! আপনারা আপনাদের ঘরে অবস্থান করবেন এবং আপনারা জাহিলী যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে / নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হবেন না। (পবিত্র সূরা আহযাব: পবিত্র আয়াত শরীফ ৩৩)
এ সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ-এ মুসলমান মহিলাদেরকে উনাদের গৃহে অবস্থান করার ব্যাপারে আদেশ করা হয়েছে আর জাহিলী যুগের নারীদের মতো প্রকাশ্যভাবে বেপর্দা হয়ে চলা-ফেরা করতে নিষেধ করা হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে অর্থাৎ শরয়ী প্রয়োজনের তাগিদে যদি কোন মহিলাকে ঘর বা বাড়ী থেকে বের হতেই হয় তবে শর্ত হলো তারা যেনো কোন রকম সৌন্দর্য প্রদর্শন না করে বের হয়। তারা তাদের চেহারাসহ সম্পূর্ণ শরীর বোরকা অথবা বড় আকারের চাদর দিয়ে আবৃত করে বের হবে।
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ۚ ذٰلِكَ أَزْكٰى لَهُمْ ۗ إِنَّ اللهَ خَبِيْرٌ بِمَا يَصْنَعُونَ. وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ.
অর্থ: “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি মু’মিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের ইজ্জত-আবরু হিফাযত করে। এটা তাদের জন্য পবিত্রতার কারণ। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তারা যা করে তার খবর রাখেন। আর আপনি মু’মিনাদেরকে বলুন, তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের ইজ্জত-আবরু হিফাযত করে ও তাদের সৌন্দর্য প্রকাশ না করে।” (পবিত্র সূরা নূর শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩০,৩১)
(মাসিক আল বাইয়্যিনাত ২১৬তম সংখ্যা থেকে সংকলিত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী কদমবুছী সম্পর্কে শরীয়তে সুস্পষ্ট দলীল রয়ে গেছে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












