সুওয়াল-জাওয়াব :
প্রসঙ্গ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ইলমে গইব শান মুবারক (৭)
, ৩০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
বাতিল ফিরক্বার লোকদের আক্বীদা হলো, মহান আল্লাহ পাক তিনি ব্যতীত আর কেউই ইলমে গইব উনার ইলিম রাখেন না। এমনকি যিনি কুল-মাখলূক্বাতের রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও নাকি ইলমে গইব উনার ইলিম রাখেন না। নাউযুবিল্লাহ!
এ বিষয়ে আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের কি আক্বীদা? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
জাওয়াব (ধারাবাহিক):
লুগাতুল হাদীছ-১/১৪ পৃষ্ঠায় আরো বর্ণিত রয়েছে-
اُوْتِيْتُ جَوَامِعَ الْكَلِمِ وَخَوَاتِـمَهٗ
অর্থ : আমি সমস্ত ইলিম এবং তার শেষ সীমাসহ প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ!
“আফদ্বালুল কুরা” কিতাবে উল্লেখ আছে-
لِاَنَّ اللهَ تَـعَالٰى اَطَّلَعَهٗ عَلَى الْعَالِـمِ فَـعَلِمَ الْاَوَّلِيْنَ وَالْاٰخِرِيْنَ وَمَا كَانَ وَمَا يَكُوْنُ
অর্থ : মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহিস্ সালাম উনাকে সমস্ত দুনিয়া সম্পর্কে অবহিত করেছেন। সুতরাং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পূর্ববতীর্ ও পরবতীর্ সকল ইলিম এবং যা কিছু হয়েছে এবং যা কিছু হবে, সবকিছুই জানেন। সুবহানাল্লাহ!
“ক্বাছীদায়ে বুর্দা” শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে-
وَكُلُّهُمْ مِنْ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُلْتَمِسٌ غُرَفًا مِّنَ الْبَحْرِ اَوْ رَشَفًا مِّنَ الدِّيَمِ
অর্থ : সকলেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট থেকে জ্ঞান আহরণ করে থাকেন। যেমন, কেউ সমুদ্র থেকে কলসি ভরে অথবা কেউ প্রবল বৃষ্টির ফোঁটা থেকে পানি সংগ্রহ করে।
উক্ত কিতাবে আরো উল্লেখ রয়েছে-
اِنَّ جَمِيْعَ الْاَنْبِيَاءِ كُلُّ وَاحِدٍ مِّنْـهُمْ طَلَبُـوْا وَاَخَذُوا الْعِلْمَ مِنْ عِلْمِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِىْ كَالْبَحْرِ فِى السَّعَةِ وَالْكَرَمِ مِنْ كَرَمِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِىْ هُوَ كَالدِّيَمِ لِاَنَّهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُفِيْضٌ وَهُمْ مُسْتَـفَاضُوْنَ لِاَنّهٗ تَـعَالٰى خَلَقَ اِبْـتَدَاءَ رُوْحِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَضَعَ فِيْهِ عُلُوْمَ الْاَنْبِيَاءِ وَعَلَّمَ مَاكَانَ وَمَا يَكُوْنُ ثُمَّ خَلَقَهُمْ فَاَخَذُوْا عُلُوْمَهُمْ مِنْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ : “সকল হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপক ইলমি ভান্ডার থেকে ইলিম সংগ্রহ করেছেন এবং সকলেই উনার সেই অঝোর বারি ধারার মতো করুণা থেকে করুণাপ্রাপ্ত হয়েছেন। কেননা, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন ফায়িযদাতা আর অন্যান্য হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম উনারা হলেন ফায়িয গ্রহীতা। মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রূহ্ মুবারক সৃষ্টি করে উনার মধ্যে সকল হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালাম উনাদের ও পূর্বাপর প্রত্যেক বিষয়ের ইলিমসমূহ সঞ্চিত রাখেন। অতঃপর অন্যান্য হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের সৃষ্টি করেন। সুতরাং উনারা সকলেই স্বীয় ইলিম নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে সংগ্রহ করেছেন বা লাভ করেছেন। ” (ক্বাছীদায়ে বুর্দা শরীফ)
সারকথা হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন সকল সৃষ্টির জন্য ইলিমসহ সমস্ত নিয়ামতের বণ্টনকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (১)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট জরুরী মাসায়িল
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৭)
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ইছলাহ অর্জন করতে হলে ফয়েজ-তাওয়াজ্জুহ পূর্বশর্ত
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












