সুওয়াল-জাওয়াব
প্রসঙ্গ: পবিত্র হজ্জ পালনের আহকাম
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২০ মে, ২০২৫ খ্রি:, ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
কোন হাজী ছাহেব যদি সাঈ না করে তার কাফফারা কি?
জাওয়াব:
সাঈ করা ওয়াজিব। সাঈ যদি না করে তাহলে একটি ছাগল দম দেয়া ওয়াজিব হবে।
সুওয়াল:
কংকর নিক্ষেপ করা কেউ যদি তরক করে তার উপর কি ওয়াজিব হবে?
জাওয়াব:
কংকর নিক্ষেপ করা হচ্ছে ওয়াজিব। যদি সমস্ত কংকর নিক্ষেপ করা ছেড়ে দেয় তাহলে দম দেয়া ওয়াজিব হবে। প্রতিদিনের জন্য যে কয়েকটি কংকর নিক্ষেপ করা ওয়াজিব তার অধিকাংশ যদি ছেড়ে দেয় তাহলে দম দেয়া ওয়াজিব। আর যদি অর্ধেকের কম সংখ্যক ছেড়ে দেয় তাহলে প্রত্যেক কংকরের জন্য এক ফিৎরা পরিমাণ ছদকা করা ওয়াজিব।
আর যদি ৩ জমরার এক জমরায় কংকর নিক্ষেপ করা ছেড়ে দেয় তাহলে ছদকা দেয়া ওয়াজিব হবে। আর যদি ১০ তারিখে জমরায়ে আক্বাবায় কংকর নিক্ষেপ করা ছেড়ে দেয় তাহলেও দম দেয়া ওয়াজিব হবে।
যে কংকরসমূহ যে স্তম্ভে নিক্ষেপ করা হবে তা যেন ঐ স্তম্ভের ৩ হাতের ভিতরেই পড়ে। ৩ হাত বা তার চেয়ে বাইরে পড়লে সেটা গ্রহণযোগ্য হবে না।
সুওয়াল:
হজ্জের সময় অনেককে দেখা যায়, কুরবানী করার জন্য ব্যাংকে টাকা জমা দিয়ে কুরবানী করার পূর্বে চুল চেঁছে ফেলে। এটা সঠিক কি-না?
জাওয়াব:
১০ই যিলহজ্জ সকালে হজ্জের আমলের যে তরতীব রয়েছে তা হলো- প্রথমে কংকর নিক্ষেপ করবে এরপর কুরবানী করবে। কুরবানী করার পর চুল চেঁছে ফেলবে। এ তরতীব রক্ষা করা হচ্ছে ওয়াজিব। এর খেলাফ করলে দম দেয়া ওয়াজিব হবে।
হ্যাঁ কেউ যদি সরকারীভাবে কুরবানী করার জন্য ব্যাংকে টাকা জমা দেয় তাহলে সরকারীভাবে যে সময় কুরবানী করার কথা ঘোষণা করা হয় তারপর তাকে কুরবানী করতে হবে। তবে তাহক্বীক্ব করে দেখা গেছে, যে সময় কুরবানী করার কথা সরকারীভাবে ঘোষণা করা হয়, অনেক সময়ই অত্যধিক ব্যস্ততার কারণে নির্দিষ্ট সময় রক্ষা করা সম্ভব হয় না। অর্থাৎ ঘোষিত সময়ের পরেও অনেক সময় কুরবানী করে। তাহলে কুরবানীদাতা যদি কুরবানীর পূর্বে চুল চেঁছে ফেলে তাহলে তার উপর দম দেয়া ওয়াজিব হবে। তাই তাক্বওয়া ও সতর্কতা হিসেবে নিজের কুরবানী নিজেই করা উত্তম।
সুওয়াল:
হজ্জে মাথা কামানো কি? তা না করলে কি হবে?
জাওয়াব:
হজ্জের মধ্যে মাথা কামানো ওয়াজিব। যদি কেউ আদায় না করে অর্থাৎ কুরবানীর দিন অতিবাহিত হয়ে যায় তাহলে দম দেয়া ওয়াজিব।
সুওয়াল:
হাজীগণ একে অপরের চুল মুন্ডন করতে পারবেন কি-না?
জাওয়াব:
ইহরাম খোলার পূর্বে যদি কোন হাজী ছাহেব নিজের অথবা অন্য হাজী ছাহেবের মাথার এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশী চুল কামায় তাহলে তার উপর দম দেয়া ওয়াজিব হবে। এর কম হলে ছদকা ওয়াজিব হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী কদমবুছী সম্পর্কে শরীয়তে সুস্পষ্ট দলীল রয়ে গেছে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












