সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ: পবিত্র মসজিদের ভিতরে চেয়ার স্থাপন নব্য বিদয়াত
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
মসজিদের ভিতরে চেয়ারে বসে নামায আদায় করার ব্যাপারে ইসলামী শরীয়তসম্মত ফায়সালা কি?
জাওয়াব: (৩য় অংশ)
আর সেটাই মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
قوموا لله قانتين
অর্থ: “তোমরা মহান আল্লাহ পাক উনার জন্য একান্ত আদব ও বিনয়ের সাথে দাঁড়াও।” (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৩৮)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় “বাহরুর রায়িক” কিতাবের ১ম খ-ের ২৯০ ও ২৯২ পৃষ্ঠায় উল্লেখ আছে-
قوله فرضها التحريمة ... والقيام لقوله تعالى وقوموا لله قانتين اى مطيعين والـمراد به القيام فى الصلاة باجماع المفسرين وهو فرض فى الصلاة.
অর্থাৎ “নামাযের ফরযসমূহের মধ্যে প্রথমটি হলো তাকবীরে তাহরীমা বলা। আর দ্বিতীয়টি হলো ক্বিয়াম করা। অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া। কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা মহান আল্লাহ পাক উনার জন্য অত্যন্ত বিনয়ের সহিত অর্থাৎ একান্ত আদব ও আনুগত্যের সহিত দাঁড়িয়ে যাও।” আর وقوموا لله قانتين এই পবিত্র আয়াত শরীফ দ্বারা উদ্দেশ্য হলো নামাযে ক্বিয়াম করা অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া যা সমস্ত মুফাসসির রহমতুল্লাহি আলাইহিম উনারা ইজমা বা ঐক্যমত পোষণ করেছেন যে, ফরয নামাযের মধ্যে ক্বিয়াম করা ফরয। অর্থাৎ দাঁড়িয়ে নামায পড়া ফরয।”
সুতরাং চেয়ারে বসে নামায আদায় করা জায়িয নেই। কারণ চেয়ারে বসে নামায আদায় করলে চেয়ারে টেক লাগানো হয়। আর সম্মানিত শরীয়ত উনার ফতওয়া হচ্ছে নামায অবস্থায় কোন কিছুর মধ্যে টেক দিয়ে, হেলান দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী। আর নামায মাকরূহ তাহরীমী হলে নামায দোহরানো ওয়াজিব।
যেমন বিশ্ববিখ্যাত ফতওয়ার কিতাব “ফতওয়ায়ে আলমগীরী” কিতাবের ১০৯ পৃষ্ঠায় উল্লেখ আছে-
فان كانت تلك الكراهة كراهة تحريم تجب الاعادة
অর্থ: “নামাযের মধ্যে যদি মাকরূহ তাহরীমী হয়, তাহলে নামায দোহরানো ওয়াজিব।”
“হিদায়া মা’য়াদ দেরায়া” কিতাবের ১৪৩ পৃষ্ঠার ৩নং হাশিয়ায় উল্লেখ আছে-
وتعاد ... بين كونه كراهة تحريم فيجب الاعادة
অর্থ: “নামায মাকরূহ তাহরীমী হলে, নামায দোহরানো ওয়াজিব।”
“ফতহুল ক্বাদীর” কিতাবে উল্লেখ আছে-
فان كانت تلك الكراهة كراهة تحريم تجب الاعادة
অর্থ: “নামাযের মধ্যে যদি মাকরূহ তাহরীমী হয়, তাহলে নামায দোহরানো ওয়াজিব।”
“দুররুল মুখতার” কিতাবে উল্লেখ আছে-
كل صلاة اديت مع كراهة التحريم تجب اعادتها.
অর্থ: “প্রত্যেক নামায যা মাকরূহ তাহরীমীর সাথে আদায় হয়, তা দোহরিয়া পড়া ওয়াজিব।”
“হাশিয়াতুত তাহ্্তাবী” আ’লা মারাকিউল ফালাহ্্ কিতাবের ২৩৩ পৃষ্ঠার হাশিয়ায় উল্লেখ আছে-
كل صلاة اديت مع الكراهة فانها تعاد
অর্থ: “প্রত্যেক নামায যা মাকরূহ তাহরীমীর সাথে আদায় হয়, তা অবশ্যই দোহরিয়া পড়তে হবে।”
“মারাকিউল ফালাহ্্” কিতাবে উল্লেখ আছে-
كل صلاة اديت مع الكراهة فانها تعاد
অর্থ: “প্রত্যেক নামায যা মাকরূহ তাহরীমীর সাথে আদায় হয়, তা অবশ্যই দোহরিয়া পড়তে হবে।”
“নূরুল ইজাহ” কিতাবের ৮৮ পৃষ্ঠার ৬নং হাশিয়ায় উল্লেখ আছে-
وتعاد الصلاة مع كونها ... وجوبا
অর্থ: “নামায মাকরূহ তাহরীমীর সাথে আদায় হলে, তা দোহরিয়া পড়া ...ওয়াজিব।”
“ফতওয়ায়ে শামী” কিতাবের ১ম খ-ের ৪৫৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
كل صلاة اديت مع كراهة التحريم تجب اعادتها.
অর্থ: “প্রত্যেক নামায যা মাকরূহ তাহরীমীর সাথে আদায় হয়, তা দোহরিয়া পড়া ওয়াজিব।”
উপরোক্ত দলীলভিত্তিক বর্ণনার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, চেয়ারে বসে নামায আদায় করা জায়িয নেই। কারণ চেয়ারে বসে নামায আদায় করলে চেয়ারে টেক লাগানো হয়। আর সম্মানিত শরীয়ত উনার ফতওয়া হচ্ছে নামায অবস্থায় কোন কিছুর মধ্যে টেক দিয়ে, হেলান দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী। আর নামায মাকরূহ তাহরীমী হলে নামায দোহরানো ওয়াজিব। সুতরাং যারা চেয়ারে বসে নামায পড়বে, তাদের নামায দোহরানো ওয়াজিব। (সমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (২)
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (১)
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যদের সাথে তুলনা করা কুফরী -তার দলীলভিত্তিক জবাব
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: পবিত্র কুরবানী সংশ্লিষ্ট জরুরী মাসায়িল
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৭)
০৮ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১)
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: মশহুর দুইখানা হাদীছ শরীফ নিয়ে আপত্তির খন্ডন
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: ইছলাহ অর্জন করতে হলে ফয়েজ-তাওয়াজ্জুহ পূর্বশর্ত
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: বাইয়াতের প্রকারভেদ ও বাইয়াত হওয়ার পন্থা-পদ্ধতি
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












