সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ: পবিত্র মসজিদের ভিতরে চেয়ার স্থাপন নব্য বিদয়াত
, ০২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শিক্ষামূলক জিজ্ঞাসা
সুওয়াল:
মসজিদের ভিতরে চেয়ারে বসে নামায আদায় করার ব্যাপারে ইসলামী শরীয়তসম্মত ফায়সালা কি?
জাওয়াব: (২য় অংশ)
“আল বাহরুর রায়িক” কিতাবের ২য় খ-ের ২১ পৃষ্ঠায় আরোও উল্লেখ আছে-
ولا شك فى كراهة الاتكاء فى الفرض
অর্থ: “নিঃসন্দেহে ফরয নামাযের মধ্যে লাঠিতে বা খুঁটিতে বা অন্য কিছুতে টেক দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী।”
“হেদায়া মা’য়াদ দেরায়া” কিতাবের ১৪০ পৃষ্ঠার ৪নং হাশিায়ায় উল্লেখ আছে-
التخصر ... هو التوكى على عصا
অর্থ: “(তাখাচ্ছুর)... অর্থাৎ নামাযের মধ্যে লাঠিতে বা খুঁটিতে বা অন্য কিছুতে টেক দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী।”
“ফতওয়ায়ে কাজীখান” কিতাবে উল্লেখ আছে-
ويكره ان يصلى وهو يعتمد على حائط او اسطوانة
অর্থ: “দেয়ালে, খুঁটিতে বা অন্য কিছুতে টেক দিয়ে, ভর দিয়ে নামায পড়া মাকরূহ তাহরীমী।”
উপরোক্ত দলীলভিত্তিক বর্ণনার দ্বারা সুস্পষ্ঠভাবে প্রমাণিত হলো যে, নামায অবস্থায় কোন কিছুর মধ্যে টেক দিয়ে, হেলান দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী। শুধু তাই নয়; লাঠি, খুঁটি, দেয়াল ছাড়াও নামাযী ব্যক্তি যদি তার নিজের শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের উপর টেক দিয়ে, ভর দিয়ে নামায আদায় করে, তথাপিও নামায মাকরূহ তাহরীমী হবে।
যেমন বিশ্ববিখ্যাত ফতওয়ার কিতাব “হাশিয়াতুত তাহ্্তাবী” আলাদ “দুররিল মুখতার” কিতাবের ১ম খ-ের ২০২ পৃষ্ঠায় উল্লেখ আছে-
فلو قام على عقبيه او اطراف اصابعه او رافعا احد رجليه عن الارض ...يكره
অর্থ: “যদি নামাযী ব্যক্তি তার পায়ের গোড়ালীদ্বয়ের উপর দাঁড়িয়ে নামায আদায় করে অথবা তার পায়ের আঙ্গুলের অগ্রভাগের উপর দাঁড়িয়ে নামায আদায় করে অথবা তার দু’পায়ের এক পা যমীন থেকে উঠিয়ে রেখে (অর্থাৎ এক পায়ের উপর ভর দিয়ে বা এক পায়ের উপর দাঁড়িয়ে) নামায আদায় করে; তাহলে নামায...মাকরূহ তাহরীমী হবে।”
“আল জাওহারাতুন নাইয়্যারাহ্্” কিতাবের ৬৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
ويكره القيام على احد القدمين فى الصلاة
অর্থ: “নামাযে দু’পায়ের এক পায়ের উপর ক্বিয়াম করে (অর্থাৎ এক পায়ের উপর দাঁড়িয়ে) নামায আদায় করলে, নামায মাকরূহ তাহরীমী হবে।”
“হাশিয়াতুত তাহ্্তাবী” আলা মারাকিউল ফালাহ্্ কিতাবের ১৫০ পৃষ্ঠায় উল্লেখ আছে-
ويكره على احدى الرجلين
অর্থ: “নামাযী ব্যাক্তি দু’পায়ের এক পায়ের উপর দাঁড়িয়ে নামায আদায় করলে, নামায মাকরূহ তাহরীমী হবে।”
“ফতওয়ায়ে আলমগীরী” কিতাবের ১ম খ-ের ৬৯ পৃষ্ঠায় উল্লেখ আছে-
ويكره القيام على احدى القدمين
অর্থ: “দু’পায়ের এক পায়ের উপর দাঁড়িয়ে নামায আদায় করা, মাকরূহ তাহরীমী।”
“ফতওয়ায়ে শামী” কিতাবের ১ম খ-ের ৪৪৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
ويكره القيام على احد القدمين فى الصلاة
অর্থ: “নামাযে দু’পায়ের এক পায়ের উপর দাঁড়িয়ে নামায আদায় করা, মাকরূহ তাহরীমী।”
“হাশিয়াতুত তাহ্্তাবী” আলা মারাকিউল ফালাহ্্ কিতাবের ১৫০ পৃষ্ঠায় আরো উল্লেখ আছে-
اصل القيام لا امتداده
অর্থ: (অর্থাৎ নামাযে ক্বিয়াম করা ফরয। অর্থাৎ দাঁড়িয়ে নামায আদায় করা ফরয।) আর এই ক্বিয়ামের মুল হলো এমন ক্বিয়াম করা; যাতে কোন প্রকার সাহায্য-সহায়তা নেয়া যাবে না। অর্থাৎ এমনভাবে ক্বিয়াম করতে হবে বা দাঁড়াতে হবে যাতে প্রমাণিত হয় যে, তিনি খুশু-খুযূর সহিত, বিনয়ের সহিত ক্বিয়াম করেছেন বা দাঁড়িয়েছেন।
উপরোক্ত দলীলভিত্তিক বর্ণনার দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, নামায অবস্থায় কোন কিছুর মধ্যে টেক দিয়ে, হেলান দিয়ে, ভর দিয়ে নামায আদায় করা মাকরূহ তাহরীমী। শুধু তাই নয়; লাঠি, খুঁটি, দেয়াল ছাড়াও নামাযী ব্যক্তি যদি তার নিজের শরীরের কোন অঙ্গ-প্রত্যঙ্গের উপর টেক দিয়ে, ভর দিয়ে নামায আদায় করে, তবুও নামায মাকরূহ তাহরীমী হবে। সেই সাথে এটাও প্রতিভাত হয়েছে যে, যেহেতু নামাযে ক্বিয়াম করা ফরয অর্থাৎ দাঁড়িয়ে নামায আদায় করা ফরয। সেহেতু এই কি¦য়ামের মূল হলো এমনভাবে ক্বিয়াম করা যাতে কোন প্রকার সাহায্য-সহায়তা নেয়া যাবে না। অর্থাৎ এমনভাবে ক্বিয়াম করতে হবে বা দাঁড়াতে হবে যাতে প্রমানিত হয় যে, তিনি খুশু-খুযূর সহিত, বিনয়ের সহিত নামাযে ক্বিয়াম করেছেন বা নামাযে দাঁড়িয়েছেন। (অসমাপ্ত)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: ফাদ্বায়িলু ঈদে আকবর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুন্নতী কদমবুছী সম্পর্কে শরীয়তে সুস্পষ্ট দলীল রয়ে গেছে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: খাতামুন নাবিয়্যীন শান মুবারক নিয়ে দেওবন্দীদের মনগড়া বক্তব্য ও লেখনীর দলীলভিত্তিক জবাব
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৩)
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম সম্পর্কে বিশুদ্ধ আক্বিদা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১)
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৫)
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: জামায়াতে নামাযের মধ্যে মুক্তাদির জন্য পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠের হুকুম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৩)
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












