প্রশাসনের বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে সংস্কার কমিশন
নতুন করে জনপ্রশাসন গড়তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক চেয়ারম্যান আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে গত ৩ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। আগামী ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে এ কমিশন।
জানা গেছে, সরকারি সেবা সহজ করতে প্রশাসনের বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিচ্ছে সংস্কার কমিশন। জনগণকে ছোট ছোট কাজে আর যেন সচিবালয়ে যেতে না হয় সে বিষয়েও সুপারিশ করা হবে। এছাড়া আমলাতন্ত্রকে জনমুখী করতে নানা দিক নির্দেশনামূলক সুপারিশ থাকবে।
উপসচিব ও যুগ্মসচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হবে বলে কমিশন প্রধান আগে যে তথ্য দিয়েছিলেন, চূড়ান্ত প্রতিবেদনে তা বাদ যেতে পারে।
নাম প্রকাশ না করে কমিশনের একজন সদস্য বলেন, আমরা চাই মেধার ভিত্তিতেই পদোন্নতি, পদায়ন ও বদলি হোক। তদবির ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হোক। দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিবেদনে সুপারিশ থাকবে। অতীতে দেখা গেছে, বড় বড় অনিয়মেও অনেক কর্মকর্তা শাস্তি পাননি বা কম পেয়েছেন। শাস্তি নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।