প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় আটকা পিএসসির চেয়ারম্যান নিয়োগ
মন্ত্রণালয়ের তালিকা প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রপতির দপ্তর পর্যন্ত প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ আটকে রয়েছে। বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের পদত্যাগের পর দুই সপ্তাহ পার হলেও শীর্ষ সাংবিধানিক এই পদে নতুন কাউকে চূড়ান্ত করতে পারেনি সরকার। মূলত সাবেক আমলা নাকি শিক্ষাবিদকে এই দায়িত্ব দেওয়া হবে-প্রশাসনিক ও নীতিগত এমন দ্বিমুখী অবস্থানের কারণেই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব ঘটছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বর্তমানে পিএসসির জ্যেষ্ঠ সদস্য নাজমুল আমীন মজুমদারের সাময়িক পরিচালনায় সংস্থাটির দৈনন্দিন দাপ্তরিক কাজ এবং ৫-তম বিসিএসের ভাইভা কার্যক্রম চলছে। আগামী ২৫ তারিখের মধ্যে এই বিসিএসের ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হলেও মেধাভিত্তিক সিভিল সার্ভিস গঠন ও চলমান সংস্কার কার্যক্রম সচল রাখতে দ্রুত স্থায়ী চেয়ারম্যান নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।