প্রশাসন: বঞ্চিতরা বঞ্চিতই থেকে গেলেন
, ১১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গণঅভ্যুত্থানে সরকার বদলেছে। ক্ষমতার পালাবদলে প্রশাসনে ন্যায়বিচার ফিরবে- এমন প্রত্যাশা ছিল বছরের পর বছর বঞ্চিত কর্মকর্তাদের। বিশেষ করে, যারা সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক ট্যাগিংয়ের কারণে পদোন্নতি থেকে বারবার বঞ্চিত হয়েছেন, তাদের ক্ষেত্রে ন্যায্য পুনর্মূল্যায়নের দাবি ছিল জোরালো। কিন্তু সম্প্রতি ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপন তালিকা প্রশাসনে আবারও ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ক্ষমতার পালাবদল ঘটলেও বঞ্চনার চরিত্র কি একই রয়ে গেছে?
প্রশাসনে পদোন্নতির অন্যতম মূলনীতি হলো, ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতা, বার্ষিক গোপন প্রতিবেদন, শৃঙ্খলা রেকর্ড ও কর্মদক্ষতা। কিন্তু বাস্তবে এর বাইরেও একটি অদৃশ্য বিবেচনার কথা প্রশাসনের ভেতরে সর্বজনবিদিত। সেটি হলো রাজনৈতিক গ্রহণযোগ্যতা।
২০তম ব্যাচের একাধিক কর্মকর্তা জানান, তাদের অনেকেই বর্তমানে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য কাগজে-কলমে পুরোপুরি যোগ্য। অথচ তালিকায় স্থান পেয়েছেন অপেক্ষাকৃত কম অভিজ্ঞ বা বিতর্কিত একাধিক কর্মকর্তা, যারা বিগত সরকারের আমলে যেমন নিয়মিত পদোন্নতি পেয়েছেন, তেমনি সুবিধাজনক মন্ত্রণালয় ও বিভাগে কাজ করেছেন।
একজন বঞ্চিত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা আওয়ামী লীগ আমলেও বাদ পড়েছেন, এখন আওয়ামী লীগ নেইÑ তবুও বাদ পড়েছেন। পদোন্নতির প্রকৃত মানদ- তা হলে কী?
পদোন্নতির ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) হলো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এই বোর্ডের সুপারিশের ভিত্তিতেই সরকার পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। কিন্তু সাম্প্রতিক পদোন্নতি তালিকা ঘিরে এসএসবির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। বঞ্চিত কর্মকর্তাদের একটি অংশ ইতোমধ্যে পুনর্বিবেচনার জন্য এসএসবির চেয়ারম্যানের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ, বোর্ডে আলোচনার সময় ফ্যাসিস্ট আমলের ‘নেগেটিভ নোটিং’, গোয়েন্দা সংস্থার পুরনো পর্যবেক্ষণ এবং রাজনৈতিক ছাপ এখনও বিবেচনায় রাখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বঞ্চিত এক যুগ্ম সচিব বলেন, যদি অন্তর্র্বতী সরকার সত্যিই প্রশাসনকে রাজনীতিমুক্ত করতে চায়, তাহলে এসএসবির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ডকুমেন্টেড করতে হবে।
এই বঞ্চনার প্রভাব শুধু কয়েকজন যুগ্ম সচিবের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি গোটা প্রশাসনে মনোবল সংকট তৈরি করছে।
এ বিষয়ে প্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলা ড. আব্দুস সবুর বলেন, একটি রাষ্ট্রের প্রশাসন যদি বারবার বঞ্চনার সংস্কৃতির মধ্য দিয়ে যায়, তাহলে সেটি শুধু কর্মকর্তাদের নয়, পুরো রাষ্ট্রযন্ত্রের দক্ষতাকে দুর্বল করে দেয়। গণঅভ্যুত্থাণে সরকার পরিবর্তনের পর সবচেয়ে জরুরি কাজ হওয়া উচিত ছিল অতীতের রাজনৈতিক ট্যাগিং পুরোপুরি বাতিল করা। কিন্তু প্রশাসনের কাঠামো ও মানসিকতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের ছায়া এখনও পুরোপুরি কাটেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে ভয়াবহ আগুন
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক সপ্তাহে মালদ্বীপে ৮ বাংলাদেশির অস্বাভাবিক মৃত্যু, উদ্বেগ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিটি নাগরিকের জন্য আইনি সেবা নিশ্চিত করা নতুন কর্মকর্তাদের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরে পড়েছিল গৃহবধূ, তার সন্তান ও বৃদ্ধ মায়ের মৃতদেহ, যা বলছেন স্থানীয়রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্বে প্রথমবারের মতো প্রেরক-গ্রহীতা দুইভাবেই সুইফট পেমেন্ট চালু করল সিটি ব্যাংক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোমরা স্থলবন্দর দিয়ে ২০০ টন কাঁচা মরিচ আমদানি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কফিলের অধীনে আকামা নবায়নে বাংলাদেশিদের আইনগত বাধা নেই
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আনুষ্ঠানিকভাবে দেশের নাম পাল্টে ফেলল নাউরু
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত অর্থবছরে এনবিআরের রাজস্ব ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












