প্রযুক্তি: বৃষ্টিতে বৈদ্যুতিক ‘ভাষায় কথা বলে’ মাশরুম (১)
একটি বনে হরেক রকমের প্রাণীর ডাক শোনা যায়, বিশেষ করে বৃষ্টি এলে। সে সময় বনে মধুর সুরে কিচিরমিচির করে পাখির দল, আওয়াজ করে পোকামাকড়ও। আর ঘ্যাঙর ঘ্যাঙ ডাকতে থাকে ব্যাঙ। তবে, বনের সকল কথোপকথনই শ্রবণযোগ্য নয়- আর এতে বনের সকল প্রাণীর ধ্বনিও অন্তর্ভুক্ত নয়।
এমনই ইঙ্গিত দিয়েছে জাপানের একদল বিজ্ঞানী। তারা বলছে, বিশেষ এক ধরনের মাশরুম বা ব্যাঙের ছাতা সম্ভবত বৃষ্টি হলে ভূগর্ভস্থ বৈদ্যুতিক সংকেত ব্যবহারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে।
জাপানের টুহুকো ইউনিভার্সিটির কাওয়াতাবি সায়েন্স সেন্টারের ‘সেকেন্ডারি মিক্সড ফরেস্টে’র (একবার ক্ষতি হওয়ার পর ফের নতুনভাবে তৈরি হওয়া বন যাতে একাধিক ধরনের বৃক্ষ থাকে) মাটিতে থাকা ‘দ্বিবর্ণ চোরা’ হিসেবে পরিচিত ‘লাকারিয়া বাইকালার’ নামের ক্ষুদ্রাকৃতির বাদামী ছত্রাকে এই পরীক্ষা চালায় গবেষকরা।
লাকারিয়া বাইকালার হলো ‘এ্যাক্টোমাইকোরহিজাল’ শ্রেণীর ছত্রাক, যা ওক ও পাইন’সহ আকারে বিশাল বিভিন্ন গাছের সঙ্গে মিথোজীবীতার সম্পর্ক গড়ে তোলে। আর ছত্রাকের শর্করার বিনিময়ে গাছগুলোর পানি ও পুষ্টি উপাদানের সরবরাহও বেড়ে যায়। ছত্রাক নিয়ে আগে করা গবেষণা থেকে ইঙ্গিত মিলেছে, লাকারিয়া বাইকালার বড় গাছগুলোকে বিভিন্ন প্রাণী ভক্ষণেও সহায়তা করে। ‘¯িপ্রংটেইল’ নামে পরিচিত পোকাদের প্ররোচিত করে বিষ দিয়ে মেরে ফেলে তাদের প্রাণিজ প্রোটিন শুষে নেওয়ার পর যেসব নাইট্রোজেন যৌগ পাওয়া যায়, ছত্রাকগুলো তা নিজেদের পোষক গাছের সঙ্গে ভাগাভাগি করে নেয়।
কিছু মাইকোরহিজাল ছত্রাক পোষকদেহের কোষে চোষক প্রবেশ করিয়ে পুষ্টি উপাদান টেনে নিতে থাকে। বদলে লাক্কারিয়া বাইকালার এর মতো এ্যাক্টোমাইকোরহিজাল শ্রেণীর ছত্রাকেরা এর বদলে বড় গাছের ভূগর্ভস্থঃ শিকড়ের চারপাশে ‘সেথ’ (খোলসের মতো) তৈরি করে।
আর এই সেথই রয়েছে নতুন আবিষ্কারের কেন্দ্রে।
এই সেথগুলো শিকড়ের মতো তন্তুময় হাইফি দিয়ে তৈরি, যা দিয়ে ছত্রাকেরা সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে। মাটির নিচে মাইকোরহিজাল ছত্রাকের হাইফি এক সঙ্গে যুক্ত হয়ে বিশাল এক জালের মতো আকৃতি তৈরি করে, এদেরকে বলে মাইকোরহিজাল নেটওয়ার্ক।
গাছের শিকড়গুলো ভূগর্ভস্থঃ পুরো বনের মাটির নিচে এক ধরনের নেটওয়ার্ক তৈরি করে ‘উড ওয়াইড ওয়েব’ হিসাবে কাজ করে। এগুলোর মাধ্যমে গাছেরা ইন্টারনেটের মতো রাসায়নিক সিগনাল ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে, এমন কিছু মতবাদ প্রচলিত রয়েছে বিজ্ঞানী মহলে।
আর, মাইকোরহিজাল নেটওয়ার্কের অস্তিত্ব বাস্তব হলেও এগুলো বিস্তৃত কাঠের জালের মাত্রা ও এর জটিল অবস্থার জন্য দায়ী কি না, সে সম্পর্কে খুব অল্পই প্রমাণ আছে। অনেক বিজ্ঞানী বলেন, এই ঘটনার অনেক জনপ্রিয় বিবরণই বাড়িয়ে বলা।
আগের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিজের পরিবেশ বদলে ফেলার প্রতিক্রিয়া হিসেবে এইসব ছত্রাক বিভিন্ন বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এইসব সংকেত যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।