সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের চাকরির বাজার

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, সকাল ৭:৩২
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের চাকরির বাজার
নিজস্ব প্রতিবেদক:
গত এক দশক আগেও বাংলাদেশের চাকরি বাজার যেমন ছিল, এক দশক পরে এসে বর্তমানে সেক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। এর মূলে প্রধান প্রভাবক হিসেবে কাজ করেছে প্রযুক্তির ছোঁয়া।
এক সময় দেশের চাকরির বাজারে ছিল করপোরেট খাতের গৎবাঁধা কাজ কিংবা সরকারি প্রতিষ্ঠানের নথিভিত্তিক নটা-পাঁচটার চাকরি। সেখানে এখন শুধু প্রযুক্তির ওপর নির্ভর করে গোটা চেহারাটাই বদলে গেছে।
বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৭ লাখ কর্মজীবী সরাসরি আইটি খাতে চাকরি করছেন। গতানুগতিক চাকরির বাইরেও এ খাতকে কেন্দ্র করে দেশে ১০ লাখ ফ্রিল্যান্সারের সমন্বয়ে গড়ে ওঠেছে কর্মসংস্থানের বড় একটি বাজার।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত অর্থবছরে আইটি খাত থেকে ৫৫ বিলিয়ন ডলারের বেশি রফতানি আয় এসেছে। ২০২১-২০২২ অর্থবছরে এ আয় ছিল ৫২ বিলিয়ন ডলারের বেশি। মূলত সফটওয়্যার রফতানি থেকে শুরু করে আইটি খাতে বহুমুখী কাজের কারণে আয়ের দিক থেকে দেশের এ খাতে লেগেছে ইতিবাচক হাওয়া।
রফতানি আয় ছাড়াও দেশের রেমিট্যান্সে আইটি খাতের ফ্রিল্যান্সাররা বড় রকমের ভূমিকা পালন করছেন। চলতি বছরের শুরুর দিকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের দেয়া তথ্য অনুযায়ী, প্রতি বছর দেশের মোট ১০ লাখ ফ্রিল্যান্সারের হাত ধরে রেমিট্যান্সে যোগ হচ্ছে ১০০ কোটি ডলার।
শুধু ফ্রিল্যান্সিং না, প্রযুক্তি খাতকে কেন্দ্র করে দিনকে দিন দেশের ই-কমার্স ব্যবসায়ও বড় রকমের ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকেই গতানুগতিক চাকরির বাইরে ই-কমার্সের কল্যাণে উদ্যোক্তা হয়ে উঠছেন। নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বাকিদের কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারছেন তারা।
বাংলাদেশে বিটুসি কমার্স মার্কেটের প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের মধ্যে দেশে ই-কমার্স খাতের বাজারের আকার দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ ই-কমার্স অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে আড়াই হাজারের মতো ই-কমার্স প্রতিষ্ঠান আছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ ভাগই নতুন উদ্যোক্তাদের। আইটি খাতের মাধ্যমে অনেকেই ঘরে বসে অল্প বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠছেন।
দেশে ই-কমার্স এবং আইটি খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাড়ার সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়েছে নতুন চাকরির পদ। ডিজিটাল মার্কেটিং, এসইও স্পেশালিস্ট, কপি রাইটার, গ্রাফিকস ডিজাইনারের মতো পদগুলোতে তরুণরা জায়গা করে নিতে পারছেন। অনেকে ঘরে বসে কাজ করে টাকা আয় করতে পারছেন।
এসব পদ বৃদ্ধির পাশাপাশি আইটি খাত কেন্দ্রিক অনলাইন কোর্সের চাহিদা বেড়েছে ব্যাপক। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে চাকরির বাজার।
আইটি খাতের চাকরি এখন আর আইটি ফার্মের মধ্যে সীমাবদ্ধ নেই। বাংলাদেশের প্রায় প্রতিটি খাতেই আইটি বিভাগে বড় রকমের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দিনকে দিন এর চাহিদা বাড়ছে। শুধু বাংলাদেশে না, দেশের বাইরে বাংলাদেশের আইটিখাত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সুনাম নিয়ে আসছেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে