১৪ মাসে সাগরে ৫ ঘূর্ণিঝড়, অস্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর
, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাবি’ ১৩৯১ শামসী সন , ০৭ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২১ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বঙ্গোপসাগরে গত ১৪ মাসে পাঁচটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। যার চারটিই আঘাত করেছে বাংলাদেশ উপকূলে। এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে তাপদাহ, কমেছে শৈত্যপ্রবাহ। বর্ষা নয়, অসময়ে বেড়েছে ভারী বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, তিন দশকের মধ্যে দেশের আবহাওয়া চলতি বছর সবচেয়ে অস্বাভাবিক আচরণ করেছে।
ঘূর্ণিঝড় সিত্রাং-এর ঠিক এক বছর পর গত ২৫ অক্টোবর রাতে হানা দেয় সাইক্লোন হামুন। চট্টগ্রাম এবং কক্সবাজার অতিক্রমের সময় তা-ব চালায় সাতকানিয়া, মহেশখালী আর কুতুবদিয়ায়।
নভেম্বরে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি আঘাত হানে বাংলাদেশের উত্তর-পূর্ব উপকূলে। এর আগে মে মাসে ঘূর্ণিঝড় মোখা আঘাত করে টেকনাফ ও সেন্টমার্টিনে। বঙ্গোপসাগরে ৫ম ঘূর্ণিঝড় মিগজাউম সৃষ্টি হয় ডিসেম্বরে, যা ভারতের বিশাখাপত্তম উপকূলে আঘাত করে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছর সাগরের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, যা অস্বাভাবিক।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, মোট পাঁচটি সাইক্লোন বঙ্গোপসাগরে হয়েছে। এরমধ্যে চারটিই বাংলাদেশে এসেছে। আমরা যদি ডেটা দেখি, এ ধরনের রেয়ার ঘটনা আমরা খুবই কম খুজে পাবো। সাইক্লোন পার হচ্ছে, আবার সাইক্লোন হচ্ছে। তারমানে ওখানে যে হিট আছে, এটা সাইক্লোনের পরেও কমছে না। এ কারণে এটা কনটিনিউ করছে।’
আবহাওয়াবিদরা জানান, এ বছর বর্ষার আগে মার্চে অস্বাভাবিক বৃষ্টি হয়। এপ্রিলে দেখা দেয় মাঝারি থেকে তীব্র তাপদাহ। রাজশাহীতে তাপমাত্রার পারদ ওঠে ৪২ ডিগ্রিতে। আর ঢাকায় ছিল ৪০.৫ ডিগ্রি। যা ছিল প্রায় পাঁচ যুগের মধ্যে রেকর্ড।
তবে, বর্ষার মাস জুন-জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে প্রায় ৫৫ ভাগ বৃষ্টি কম হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন ঋতু বৈচিত্র্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘গত ১২ মাসের ১০ মাসই ছিল কোনো না কোনো অস্বাভাবিক ওয়েদার। দেখা যাচ্ছে আগামী বছরের মার্চ-এপ্রিল পর্যন্ত এটা কনটিনিউ করবে। সেক্ষেত্রে এ ধরনের আনইউজ্যুয়াল ওয়েদার কন্ডিশন আরও কন্টিনিউ করবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












