প্রবাসীদের ঋণ প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ কুয়েতের
, ০৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ রবি, ১৩৯৪ শামসী সন , ২০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
প্রবাসীদের ঋণ প্রদানের ক্ষেত্রে শর্তাবলী কঠোর করেছে কুয়েত। চাকরির অনিশ্চয়তা, ‘কুয়েতিকরণ’ নীতি এবং চুক্তি বাতিলের ঝুঁকির কারণে ব্যাংকগুলো ঋণ মঞ্জুরে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করছে বলে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে নিশ্চিত করেছে দেশটির ব্যাংকিং খাতের নির্ভরযোগ্য সূত্র।
কুয়েতিকরণ নীতির আওতাভুক্ত সরকারি পদ, অতিরিক্ত হিসেবে চিহ্নিত চাকরি এবং যেসব পেশায় প্রশাসনিক পুনর্গঠন চলছে, সেগুলোকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এর মধ্যে উদ্বৃত্ত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার আওতায় থাকা কিছু সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সমবায় সমিতি এবং পাবলিক বেনিফিট অর্গানাইজেশনের কর্মীরাও রয়েছেন।
তবে যেসব পেশা তুলনামূলকভাবে সুরক্ষিত, যেমন চিকিৎসক, প্রকৌশলী, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রবাসীদের ঋণ দিতে ব্যাংকগুলোর কোনও আপত্তি নেই। এ ছাড়া যেসব বিষয়ের চিকিৎসকদের ওপর কুয়েতিকরণের প্রভাব পড়ার আশঙ্কা নেই, তারাও ঋণের যোগ্য বলে বিবেচিত হচ্ছেন।
ঋণ মঞ্জুরের ক্ষেত্রে এখন প্রার্থীর চাকরির মেয়াদ, বেতন, অতীত ক্রেডিট হিস্ট্রি এবং চাকরি শেষে প্রদেয় গ্র্যাচুয়িটি বা অবসরকালীন সুবিধাকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে। ১০ বছর বা তার বেশি সময় ধরে কর্মরত প্রবাসীদের কম ঝুঁকিপূর্ণ গ্রাহক হিসেবে গণ্য করা হচ্ছে। কারণ তাদের অর্জিত অবসরকালীন ভাতা ঋণের অতিরিক্ত জামানত হিসেবে কাজ করে।
অন্যদিকে, সদ্য নিযুক্ত কর্মী এবং তুলনামূলক কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রবাসীদের ক্ষেত্রে শর্তাবলী কঠোর করার পাশাপাশি তাদের ঋণের সীমাও কমিয়ে আনা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, প্রয়োজনীয় শর্ত ও ব্যাংক নীতিমালা পূরণ সাপেক্ষে একজন যোগ্য কুয়েতি বা প্রবাসী নাগরিক সর্বোচ্চ ৯৫ হাজার কুয়েতি দিনার পর্যন্ত যৌথ ভোক্তা ও আবাসন ঋণ পেতে পারেন। ৯৫ হাজার দিনার ঋণের জন্য গ্রাহকের আনুমানিক মাসিক বেতন ন্যূনতম ২ হাজার ৭৫০ দিনার হতে হবে, যার সম্ভাব্য মাসিক কিস্তি আসবে ১ হাজার ১০০ দিনার (নিট বেতনের ৪০ শতাংশ)। একইভাবে, ২৫ হাজার দিনার ঋণের জন্য প্রায় ১ হাজার ২২৫ দিনার বেতন প্রয়োজন, যেখানে মাসিক কিস্তি হবে প্রায় ৪৯০ দিনার।
ব্যাংকগুলো এখন আবেদনকারীর নিয়োগকারী প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, সুনাম ও নিয়মিত বেতন পরিশোধের রেকর্ড সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। কুয়েতের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কিংবা ব্যাংকের পূর্ব-অনুমোদিত প্রতিষ্ঠানের কর্মচারীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে বাড়তি অগ্রাধিকার পাচ্ছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)