প্রফেসর পরিচয়ে ফিজিওথেরাপিস্টের প্রতারণা, এক মাসের কারাদ-
হবিগঞ্জ সংবাদদাতা:
প্রফেসর ও চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে এক মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে এ অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুর রহমান মূলত একজন ফিজিওথেরাপিস্ট হলেও নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে চিকিৎসা প্রদান করছিলেন।
এ বিষয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ তৈরি হলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ বলেছে, জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করা এবং প্রতারণার মাধ্যমে রোগীদের বিভ্রান্ত করা দ-নীয় অপরাধ। ভবিষ্যতেও এ ধরনের কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।