‘প্রধান উপদেষ্টা ৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবে’
১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আজ বৈঠকে প্রধান উপদেষ্টা ক্যাটেগরিকালি বলেছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ও প্রক্রিয়া ঘোষণা করবে। এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠক শেষে মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের এ কথা বলেন।
জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাও. মঞ্জুরুল ইসলাম আফেন্দী সাংবাদিকদের বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা আমাদের কাছে বিভিন্ন সংকটের কথা বলেছে। সে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের দিকে অগ্রসর হতে চায় বলেও জানিয়েছে।
মঞ্জুরুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার বিষয়ে আমরা আপত্তি জানিয়েছি। সে (প্রধান উপদেষ্টা) আমাদের কথা শুনেছে।
এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ১৪টি রাজনৈতিক দল-জোটের নেতারা। বিকেল ৫টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।