হাসপাতালে গিয়েও করানো যাচ্ছে না ডোপ টেস্ট, বিপাকে সেবাপ্রত্যাশীরা
ডোপ টেস্ট করাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শত শত সেবাপ্রত্যাশী। কোনো হাসপাতালে পরীক্ষা বন্ধ, কোথাও সীমিত পরীক্ষা। আবার যাদের স্থায়ী ঠিকানা ঢাকার বাইরে, তারা ঢাকায় থাকলেও পরীক্ষা করাতে পারছেন না। ভোগান্তি কমাতে ডোপ টেস্টের নির্দেশনা দিয়ে সব সরকারি হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনের সামনে কাকডাকা ভোরে বৃষ্টি মাথায় নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। ডোপ টেস্টের জন্য এসেছেন তারা। এরপর তিন ঘণ্টা কেটে যায়। সকাল সাড়ে ৮ টায় খোলে প্রতিষ্ঠান। তখন সেই লাইন আরও বড় হয়ে গিয়েছে। ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকেই। এখানে একসময় চার থেকে পাঁচশ মানুষের ডোপ টেস্ট হতো। এখন হয় মাত্র একশ জনের। তবে হতে হবে ঢাকার বাসিন্দা। গত সপ্তাহে এই নিয়ম বেধে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে ডোপ টেস্টের জন্য আসা মানুষেরা পড়েছেন বিপাকে।
চালকদের ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজন হয় ডোপ টেস্ট। এজন্য ঢাকার বাইরের সরকারি হাসপাতাল ও ঢাকার ৮টি হাসপাতালের তালিকা দেয় বিআরটিএ। তবে দুটি প্রতিষ্ঠানে হয় না ডোপ টেস্ট। একটি প্রতিষ্ঠানে খরচ বেশি আর বাকিগুলোতে টেস্ট হয় সীমিত। ঢাকার বাইরে অনেক জেলাতেও হয় না পরীক্ষা। ফলে বিড়ম্বনায় থাকেন সেবাপ্রত্যাশীরা।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন’র পরিচালক অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদ বলেন, ডোপ টেস্ট আমাদের প্রতিষ্ঠানের কাজ নয়। এখানে স্পেশাল কিছু টেস্ট করানো হয়। ডোপ টেস্টের কথা বাদ দিলাম, আমাদের নিজেদের প্রতিষ্ঠান চালানোর মতো জনবলই নেই।
স্বাস্থ্য অধিদফতর বলছে, হাসপাতালের রোগীদের পরীক্ষায় বেশি গুরুত্ব তাদের। চালকদের ডোপ টেস্ট সরিয়ে নিতে বিআরটিএ-কে চিঠি দেবেন তারা।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মঈনুল আহসান জানান, তারা এটি তাদের দায়িত্বের বাইরে গিয়ে করছেন। এটি করতে কষ্ট হয়ে যাচ্ছে। ডোপ টেস্টকে বাইরে কোথাও দিয়ে দেয়া যায় কিনা এ বিষয়ে ভাববেন তারা।
উল্লেখ্য, শরীরে মাদকের উপস্থিতি জানতে করা হয় ডোপ টেস্ট। ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে এই টেস্ট বাধ্যতামূলক। সরকারি হাসপাতাল ছাড়া এই টেস্টের রিপোর্ট গ্রহণ করে না কর্তৃপক্ষ।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।