প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলো ভারতের পররাষ্ট্র সচিব
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছে ভারতের পররাষ্ট্র সচিব মোহন কোয়াত্রা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বুধবার (৮ মে) সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন বুধবার সন্ধ্যায় দুদিনের সফরে ঢাকা এসেছে।
গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র-সচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে তার পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।