উন্নয়ন প্রকল্প ব্যয়ে লাগাম
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১০, মে, ২০২৪ খ্রি:, ৩১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উন্নয়ন প্রকল্প ব্যয়ে লাগাম আসছে অর্থবছরে উন্নয়ন প্রকল্পে টাকা খরচে রক্ষণশীলতার পথে হাঁটতে যাচ্ছে সরকার। আগের দুই অর্থবছরে যে হারে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের আকার বাড়ানো হতো, আসছে অর্থবছরে বলতে গেলে বরাদ্দ খুব একটা বাড়ছে না। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারের চেয়ে মাত্র ২ হাজার কোটি টাকা বাড়ানো হচ্ছে। নিকট অতীতে এডিপির আকার এত কম কখনোই বাড়ানো হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আগের কয়েকটি বছর যেভাবে হাত খুলে খরচ করত, আসছে অর্থবছরে এ খরচের হাত সংকুচিত করা হতে পারে। সে কারণেই এডিপির আকার নামমাত্র বাড়ানো হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আসছে অর্থবছরের এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশন এই খসড়াই চূড়ান্ত করেছে। চলতি অর্থবছরের তুলনায় আসছে অর্থবছরে এডিপির আকার বাড়ছে মাত্র ২ হাজার কোটি টাকা।
অর্থাৎ এডিপির আকার বাড়ানোর যে প্রতিযোগিতা প্রতিবছর ছিল, সেখান থেকে সরে এসেছে সরকার। ফলে সামনের দিনগুলোতে আগের অর্থবছরের মতো উন্নয়ন প্রকল্পের হিড়িক আসছে অর্থবছরে না-ও দেখা যেতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, সরকার যেহেতু উন্নয়ন প্রকল্পের জন্য প্রতিবছর নিজস্ব উৎসের অংশীদারত্ব বাড়াচ্ছিল, সম্প্রতি রাজস্ব আয়ে নেতিবাচক প্রবণতার কারণে তহবিলসংকট দেখা দেয়। তাই সামনের অর্থবছরে বেশি বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রবণতা কমানো হতে পারে। এর কারণেই হয়তো এডিপির আকার খুব একটা বাড়ানো হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)