প্রধানমন্ত্রীর প্রেস সচিব, এসপি সেজে প্রতারণা, আটক ৩
, ১০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ মার্চ, ২০২৩ খ্রি:, ১৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কেউ প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবার কেউ পুলিশ সুপার- এভাবে ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। সবশেষ কুমিল্লায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার পর ধরা পড়ে চক্রটি। গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ফাহিম নামে এক চাকরিপ্রত্যাশীর আত্মীয়দের কাছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেন মেরাজুল ইসলাম ওরফে লায়ন মেরাজ। সেই সঙ্গে জামান খন্দকার ওরফে আলীমুজ্জামান নিজেকে পুলিশ সুপার পরিচয় দেন। নিজেদের আসল পরিচয় গোপন রেখে তারা চাকরি দেবে বলে ছয় লাখ টাকা দাবি করেন। চাকরির আশায় ফাহিমের পরিবারও ছয় লাখ টাকা দেন। ফলাফলের দিন উত্তীর্ণ হয়নি দেখে বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় একটি অভিযোগ দেন।
পুলিশ সুপার আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নাম/পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান চাকরিপ্রত্যাশীদের এমন প্রতারণার ফাঁদ থেকে দূরে থাকার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)