হাসপাতালে রোগী রেখে কেক কাটায় ব্যস্ত চিকিৎসক!
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জে রোগী না দেখে কেক কাটা নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ পাওয়া গেছে চিকিৎসকের বিরুদ্ধে। এতে রোগী ও স্বজনরা বিপাকে পড়েন। এতে রোগীর স্বজন ও হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের মধ্যে হট্টগোল হয়। এ ঘটনা ঘটেছে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে।
জানা গেছে, জেলা শহরের দরগাপাড়া মহল্লার নাজমুল হুদার স্ত্রীকে অসুস্থ অবস্থায় জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পরিবারের লোকজন। এসময় জরুরি বিভাগের চিকিৎসকরা ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে কেক কাটছিলেন। এ নিয়ে রোগীর স্বজনরা চিকিৎসককে ডাকতে গেলে বাক-বিত-ায় জড়িয়ে পড়েন রোগীর স্বজন এবং চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা। এসময় সেবা দিতে অস্বীকৃতি জানিয়ে রোগীর স্বজনদের হেনস্তা ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। বর্তমানে শামসুন্নাহার বেগম ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
ওই গৃহবধূর স্বামী নাজমুল হুদা জানান, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দেখি- চিকিৎসকের কক্ষের দরজা বন্ধ। ওই রুমে কয়েকজন চিকিৎসক কেককাটা নিয়ে ব্যস্ত। একাধিকবার চিকিৎসার জন্য কক্ষের দরজায় নক দিয়ে সাড়া না পেয়ে দরজায় জোরে ধাক্কা দিলে ডা. মোশফিকুর বের হয়ে এসে চিল্লাচিল্লি শুরু করেন। এসময় ডাক্তার বলে, কি হয়েছে? আপনাদের কোন চিকিৎসা দেয়া হবে না। রোগী দেখা হবে না। এসময় ফোন বের করে ভিডিও করতে গেলে স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন ঘরে আটকে রাখতে। এমনকি পুলিশ এনে ধরিয়ে দেয়ার ভয় দেখানো হয়।
অভিযোগ অস্বীকার করে জেলা হাসপাতালের চিকিৎসক মোশফিকুর জানান, রোগী না দেখা ও স্বজনদের সাথে দুর্ব্যবহার করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। রোগী আসা মাত্রই সঠিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। রোগী দেখার জন্যই জরুরি বিভাগের চিকিৎসক থাকেন।
তবে কেক কাটার বিষয়টি নিয়ে তিনি জানান, এটা কোন আনুষ্ঠানিক আয়োজন না। ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের এক বছরপূর্তি উপলক্ষে জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে কেক কাটা হয়, যা এক থেকে দুই মিনিটের মধ্যেই শেষ হয়। জরুরি বিভাগের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়ে কিছুই করা হয়নি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।