প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
অপরদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আসামি করে সন্ত্রাস দমন আইনে পুঠিয়া থানায় মামলা হয়েছে। রবিবার রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আমরা খুঁজছি। চাঁদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।’
গত জুমুয়াবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।