প্রথমবার নিলামে ‘ডলার’ কিনল বাংলাদেশ ব্যাংক
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। নিলামে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এই ডলার গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে।
জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার মূল উদ্দেশ্য হচ্ছে এর দাম বাড়াতে চাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে বিভিন্ন সময় বাণিজ্যিক ব্যাংক থেকে নির্ধারিত দরে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে এবারই প্রথম সেটা নিলামের মাধ্যমে সংগ্রহ করা হল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোতে ডলার সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমেছে। তাই বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, ব্যাংকগুলো থেকে ডলার কেনার।
আরিফ হোসেন খান বলেন, ডলারের দর কমলে প্রবাসী ও রপ্তানিকারকদের অসুবিধা হয়। তাদের যেন সমস্যা না হয়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো থেকে ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ১৩ জুলাই ডলারের গড় দর ছিল ১২০ টাকা ৬০ পয়সা। আর ১০ জুলাই ছিল ১২১ টাকা ৮৫ পয়সা।
কেন্দ্রীয় ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রত্যাশার চেয়ে বেশি দর দিচ্ছে, এমন প্রশ্নের জবাবে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডলারের দাম যেভাবে কমছিল, তাতে বাজার প্যানিকড হয়ে গিয়েছিল। যেহেতু আমাদের ডলারের প্রবাহ ভালো, সেহেতু এই দর আরও কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)