প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়া হবে -শাহবাজ শরিফ
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারতের সাম্প্রতিক হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। স্থানীয় সময় গত বুধবার (৭ মে) দিবাগত রাতে এই ভাষণে ভারতের হামলার তীব্র নিন্দা জানান এবং এর ‘প্রতিশোধ’ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার ভাষণে বলেন, গত রাতে ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে।
শাহবাজ শরিফ আরও বলেন, ভারত ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।
পাকিস্তানের বিমানবাহিনী তাদের আকাশসীমা রক্ষা করেছে উল্লেখ করে (ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি, যা দিল্লি এখনও নিশ্চিত করেনি) শাহবাজ শরিফ বলেন, এটি আমাদের পক্ষ থেকে তাদের একটি জবাব।
ভারতের হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন, আমি প্রতিজ্ঞা করছি, এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে।
শাহবাজ শরিফ ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যায়িত করে বলেন, পাকিস্তান গত রাতেই দেখিয়েছে তারা পাল্টা আঘাত হানতে সক্ষম। নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এক ঘণ্টারও বেশি সময় ধরে ‘অবিরাম লড়াই’ চলেছে এবং পাকিস্তানি সেনারা সাহসিকতার সঙ্গে শত্রুদের মোকাবিলা করেছে।
গত মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগে তার দেশকে অভিযুক্ত করা হয়েছে। তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ¦ান জানালেও ভারত তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শেষ অংশে শাহবাজ শরিফ বলেন, আমার পাকিস্তানি ভাই ও বোনেরা, আপনাদের এবং দেশের নিরাপত্তার জন্য, আমাদের সেনাবাহিনী ও জনগণ সর্বদা ঐক্যবদ্ধ থাকবে। আমরা অবশ্যই তাদের (ভারতের) বিরুদ্ধে রুখে দাঁড়াব এবং বিজয় অর্জন করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)