প্রতিবন্ধী কুরমান হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়েছিলেন
‘আমার আব্বুর কী দোষ ছিল? আব্বু শারীরিকভাবে অসুস্থ। সংঘর্ষ দেখে দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরছিলেন। বারবার দুই হাতজোড় করে জীবন ভিক্ষা চেয়ে আকুতি করেছিলেন। তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, স্বাভাবিকভাবে চলাচল করতেও পারেন না। অসুস্থ বলা সত্ত্বেও তাকে কেন গুলি করে মারল? আমার আব্বুরে এখন কই পাব?’
কথাগুলো বলছিলেন ২০ জুলাই ঢাকার সাভার বাসস্ট্যান্ডে গুলিতে নিহত ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখের (৪৯) মেয়ে মিতু। গত রোববার রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া রেললাইনের পাশে চাচা ছাত্তার শেখের বাসায় কথা হয় মিতুর সঙ্গে। মিতুর বাবা নিহত কুরমান শেখ কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামের বাসিন্দা।
কুরমান শেখের পরিবার সূত্রে জানা গেছে, কালুখালীর রতনদিয়া রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নেই। দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটি ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন। সাভার মাছবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন, ছেলে রমজান শেখ ও মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি।
মিতু আক্তার বলেন, ২০ জুলাই দুপুর ১২টার পর থেকে সাভার বাসস্ট্যান্ডে গোলাগুলির আওয়াজ পেয়ে ভয় পাই। পৌনে একটার দিকে বাবাকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলি। বাবা শুধু জানায়, “অবস্থা ভালো না, দোকান বন্ধ করে আসছি।” এই ছিল আব্বুর সঙ্গে আমার শেষকথা। আব্বু তো বাসায় ফিরছিল। তাহলে কেন গুলি করে মারল? আমার আব্বু অসুস্থ মানুষ।
নিহত কুরমান শেখের স্ত্রী বলেন, সে প্রতিবন্ধী ভাতাও পেত। সোজা হয়ে দাঁড়াতে পারত না, ঠিকমতো হাঁটতেও পারত না। ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করত। সে কোনো দল করত না। আমার স্বামী হাতজোড় করে পুলিশের কাছে বলছিল, “স্যার, আমি অসুস্থ, ব্যবসা করে খাই, আমারে গুলি কইরেন না।” এরপর কেন গুলি করে মারল? দুই ছেলেমেয়ে পড়াশোনায় ভালো বলে অনেক কষ্ট করত। আমার ছেলেমেয়ের দায়িত্ব কে নেবে। কীভাবে পড়াশোনার খরচ চালাব। আমার স্বামী হত্যার বিচার চাই।
সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন বলে জানান ছেলে রমজান শেখ। তিনি বলেন, দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্বু দোকান বন্ধ করে পেছনের মাছবাজার এলাকার বরফকলের ভেতরে আশ্রয় নেন। এ সময় অনেকে সেখানে আশ্রয় নেন। আমার এক চাচাও ছিলেন। পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফকলের কাছে এসেও গুলি শুরু করে। বেলা পৌনে দুইটার দিকে চাচা ফোনে জানান, আব্বুকে গুলি করেছে। এসে দেখি আব্বুকে রক্তাক্ত অবস্থায় কয়েকজন ধরে নিচ্ছেন। দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান বেঁচে নেই। আব্বুর বুকের বাঁ দিকে ও ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। মুখের বাঁ দিকে ছররা গুলির ক্ষত ছিল।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।