প্রতিটি ওয়ার্ডেই কাঁচাবাজার প্রতিষ্ঠা করবে দক্ষিণ সিটি
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডেই একটি করে কাঁচাবাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
গতকাল রোববার (১৯ মে) নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দায়িত্বভার গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডেই একটি করে কাঁচাবাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। বর্তমানে ৫টি নতুন কাঁচাবাজার নির্মাণ কাজ চলমান রয়েছে এবং ৪টি ওয়ার্ডে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি কাঁচাবাজারের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজ শেষ হয়েছে এবং দুটি কাঁচাবাজারের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ওয়ার্ডভিত্তিক উন্নয়ন কার্যক্রম বেগবান করার লক্ষ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, গণশৌচাগার ও কাঁচাবাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। বিগত ৪ বছরে ৩টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের সংস্কার সম্পন্ন হয়েছে ও ৬টি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫টি ওয়ার্ডে নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণাধীন রয়েছে এবং ৩৩টি ওয়ার্ডে নতুন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মেয়র বলেন, কর্মজীবী মানুষ বিশেষত নারীদের সুবিধার্থে আমরা প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম একটি করে গণশৌচাগার নির্মাণের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় বিগত ৪ বছরে ৩৬টি গণশৌচাগার নির্মাণ ও সংস্কার করা হয়েছে। এ সময়ে নিজস্ব অর্থায়নে ৩, ৮, ১২, ১৮, ১৯, ৩২ ও ৫৮ নম্বর ওয়ার্ডে ৭টি নতুন গণশৌচাগার নির্মাণ করা হয়েছে।
বঙ্গবাজার প্রসঙ্গে মেয়র তাপস বলেন, স্মরণকালের ভয়াবহ অগ্নিকা-ে বঙ্গবাজার কমপ্লেক্স পুড়ে গিয়েছিল। আমরা সেখানে নতুন বিপণি বিতান নির্মাণের উদ্যোগ নিয়েছি। বিগত ৪ বছরে বঙ্গবাজার পাইকারি নগর বিপণি বিতানসহ ৬টি বিপণি বিতান নির্মাণ কাজ শুরু করা হয়েছে এবং নতুন ৩ি ট বিপণি বিতান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ২টি বিপণি বিতানের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজ সমাপ্ত হয়েছে, ৩টি বিপণি বিতানের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার কাজ চলমান রয়েছে এবং ৪টি বিপণি বিতানের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।