পোশাক খাতে বিদেশি জনশক্তি আর প্রয়োজন হবে না -বাণিজ্যমন্ত্রী
, ২৬শে জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ সামিন, ১৩৯০ শামসী সন, ২০ই জানুয়ারি, ২০২৩ খ্রি:, ০৫ মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের তৈরি পোশাক শিল্পে মিড লেভেলে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরি হয়েছে। কর্ম ক্ষেত্রে তারা বেশ ভালো কাজ করছে। দীর্ঘদিন বিদেশি জনবল দিয়ে আমরা এ কাজ করেছি। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। এখন আর বিদেশি ম্যানেজারদের ওপর আমাদের নির্ভর করতে হবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর অদূরে তুরাগে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) কাজ করছে। বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি শিল্প প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তৈরি পোশাক খাতে বিদেশি জনশক্তির ওপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরির এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশের পোশাক খাত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রফতানিকারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রফতানির প্রায় ৮২ ভাগ আসে তৈরি পোশাক খাত থেকে।
বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় আমাদের তৈরি পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করতো। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সে কারণে বিদেশি কর্মীর সংখ্যা অনেক কমে এসেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হলে আমাদের আর বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)