পোলট্রি শিল্পে ধস, ব্যবসা গুটাচ্ছেন খামারিরা
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পোলট্রি ফিডের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ন্যায্য দাম না পাওয়াসহ বিভিন্ন সমস্যায় ইতোমধ্যে অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন।
খুলনার বটিয়াঘাটা গঙ্গারামপুর ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের এক খামারি বলেন, আমার একটি এক হাজার মুরগির শেডের খামার ছিল। আমি প্রায় চার বছর পালন করার পর ঋণগ্রস্ত হয়ে পড়ি। খাবারের দাম বাড়তি কিন্তু সেই তুলনায় ডিমের দাম কম। সমিতি থেকে লোন নিয়ে সেই লোন পরিশোধ করতে পারিনি। ধীরে ধীরে আমার খামারটি বন্ধ হয়ে যায়। এখন আমি ডিম সংগ্রহ করে বিক্রি করি।
দিঘলিয়া সরদারপাড়া গ্রামের খামারি ইলিয়াস সর্দার বলেন, বিদেশ থেকে এসে দুই বছর হলো পোলট্রির ব্যবসা করছি। আগে এ ব্যবসা ভালেই ছিল কিন্তু এখন খারাপ অবস্থা। এখন মুরগির বাচ্চা ও খাবারের দাম অনেক বেশি। কিন্তু মুরগি বিক্রি করতে গেলে দাম কম। অর্ধেকের বেশি লোক খামার বন্ধ করে বসে আছেন।
নগরীর লবণচরা রিয়া বাজারের পোলট্রি খাবার বিক্রেতা মনির মোল্লা বলেন, পোলট্রির খাবারের দাম বেড়েছে। দুই দফায় এক বস্তা খাবারের দাম বেড়েছে ২০০ টাকা। আগে এক বস্তা খাবারের দাম ছিল ৩ হাজার টাকা, বর্তমানে সেই খাবারের দাম ৩ হাজার ২০০ টাকা। যেমন দামে কিনেছি, তেমনি বিক্রি করছি।
খুলনা পোলট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এসএম সোহরাব হোসেন বলেন, আগে যেখানে একটি মুরগির বাচ্চা ৮ থেকে ১০ টাকায় পাওয়া যেত, এখন সেই বাচ্চার দাম ৫৫ থেকে ৫৮ টাকা। এছাড়া মুরগির খাবারের দাম আগে ছিল প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা। এখন সেই খাবারের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়। মুরগি উৎপাদনে যে টাকা ব্যয় হচ্ছে, সেই টাকা উঠছে না। ফলে অনেকে ধারদেনা করে এখন ব্যবসা গুটিয়ে পথে বসেছে। অনেকে ধারদেনার দায় মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের নামে মামলা হচ্ছে। খামারিরা খুব দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছে। এ বিষয়ে সরকারের এখনই পদক্ষেপ নিতে হবে। একইসঙ্গে প্রাণিসম্পদের কর্মকর্তারা যদি কোনো উদ্যোগ না নেয় তাহলে খামারিরা আরও ক্ষতিগ্রস্ত হবে।
খুলনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল বলেছে, বর্তমানে পোলট্রি খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। মুরগির খাবারের জন্য ভুট্টার প্রয়োজন। এই ভুট্টা আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ১৮ টাকার ভুট্টা এখন বেড়ে ৩৮ থেকে ৪২ টাকা হয়েছে। এছাড়া সয়াবিনের খৈলও আমদানি করা হয়। ১০০ কেজির মধ্যে ৭৫ কেজি ভুট্টা ও সয়াবিনের খৈল দিয়ে খাবার তৈরি হয়। এসবের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতিটি খাবারের মূল্য বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। এখন লেয়ার মুরগির এক কেজি খাবারের দাম ৭২ থেকে ৭৫ টাকা। সঙ্গত কারণে খামারিদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। উৎপাদন খরচ বাড়ার কারণে ডিম ও মুরগির গোশতের দাম বৃদ্ধি পাচ্ছে। ক্রমান্বয়ে যখন খাবার ও বাচ্চার দাম কমতে থাকবে, তখন মুরগি ও ডিমের দামও কমতে থাকবে।
খামার বন্ধ হয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, খুলনায় কিছু খামার বন্ধ হয়েছে এটা সত্য। আবার নতুন করে দু-একটা হয়নি তাও নয়। অনেকে বলছেন এই মুহূর্তে বাচ্চার দাম বেশি, এজন্য খামারে বাচ্চা উঠাচ্ছেন না। সময়-সুযোগ বুঝে তারা বাচ্চা উঠাবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












