পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকরা
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কুড়িগ্রাম সংবাদদাতা:
জেলায় প্রথমবারের মতো পেঁয়াজের বীজ উৎপাদন শুরু হয়েছে। যা স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে ধান ও আলু চাষনির্ভর এ জেলায় বিকল্প আয়ের উৎস হিসেবে পেঁয়াজের বীজ উৎপাদনকে ঘিরে আশার আলো দেখছেন কৃষকেরা।
জেলার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই গ্রামের কৃষক রাসেল আহমেদ এ চাষাবাদ শুরু করেছেন। দীর্ঘদিন ধরে প্রচলিত ফসল চাষ করেও কাক্সিক্ষত লাভ না পাওয়ায় বিকল্প আয়ের পথ খুঁজতে থাকেন। সেই চিন্তা থেকেই চলতি মৌসুমে প্রথমবারের মতো পলিক্রস জাতের পেঁয়াজের বীজ উৎপাদন শুরু করেন।
জানা গেছে, রাসেল আহমেদ গত ডিসেম্বর মাসে প্রায় ৬০ শতক জমিতে পলিক্রস জাতের পেঁয়াজ রোপণ করেন। বর্তমানে তার ক্ষেতের গাছগুলো সুস্থ ও সবল রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মাসে বীজ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।
পেঁয়াজের এ বীজ বাগানকে ঘিরে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড়ে স্থানীয় নারী-পুরুষ শ্রমিকেরা সেখানে কাজ করছেন। তারা দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।
কৃষক রাসেল আহমেদ বলেন, ‘ব্যতিক্রমী চিন্তা থেকে পেঁয়াজের বীজ উৎপাদন শুরু করেছি। ফলন ভালো হলে আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে। এখন গাছের অবস্থা দেখে আশাবাদী। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো লাভ হবে বলে আশা করছি।’
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামে এবারই প্রথম পেঁয়াজের বীজ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন জেলার কৃষকদের বাইরে থেকে, বিশেষ করে ফরিদপুর অঞ্চল থেকে বীজ সংগ্রহ করতে হতো। স্থানীয়ভাবে বীজ উৎপাদন শুরু হলে উৎপাদন খরচ কমবে এবং কৃষকের লাভ বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)