রফতানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার ঋণ তহবিল
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রফতানিমুখী শিল্প খাতকে সহায়তা দিতে আবারও প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এই খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এই ঋণ মূলত রফতানি পণ্য জাহাজীকরণের আগে প্রয়োজনীয় উৎপাদন ও প্রস্তুতিমূলক ব্যয় মেটাতে ব্যবহৃত হবে। কাঁচামাল ক্রয়, শ্রমিক মজুরি, প্যাকেজিংসহ প্রি-শিপমেন্ট পর্যায়ের ব্যয় নির্বাহে রফতানিকারকেরা এ সুবিধা নিতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, দেশের সব ব্যাংক এই তহবিল থেকে পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে। তবে কোনও একক প্রতিষ্ঠান এক সময়ে সুদসহ সর্বোচ্চ ২০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না। এ পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত।
এর আগে লকডাউনের সময় ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো রফতানিকারকদের জন্য ৫ হাজার কোটি টাকার প্রি-শিপমেন্ট পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছিল। পাঁচ বছরের জন্য গঠিত সেই তহবিলের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের এপ্রিলে। এরপর আর মেয়াদ বাড়ানো হয়নি।
বর্তমান উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান সংঘাতসহ বৈশি^ক অর্থনীতির অনিশ্চয়তার কারণে তৈরি পোশাকসহ রফতানিমুখী শিল্প খাতে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখা, উৎপাদন অব্যাহত রাখা এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন সুবিধা চালু করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)