মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

পেঁয়াজে ভোক্তা, আলুতে হতাশ চাষি, শেষে ভোজ্যতেলের চাপ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, রাত ১:১০
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১ বছরে দেশের নিত্যপণ্যের বাজারে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পেঁয়াজ, আলু ও ভোজ্যতেল। কিছু সময়ের জন্য খাবার টেবিলের আলোচনায় জায়গা করে নিয়েছিল সবজি ও ডিম।
চলতি বছর এক-দেড় মাসের জন্য বেশ আলোচনায় উঠে আসে পেঁয়াজের বাজার। শুরুতে দেশীয় উৎপাদন ও আগের মৌসুমের মজুতের কারণে দাম তুলনামূলক সহনীয় থাকলেও বছরের তৃতীয় প্রান্তিকে এসে বদলে যায় পরিস্থিতি। হঠাৎ করে অস্থির হয়ে ওঠে বাজার। দাম বেড়ে কেজি ১৫০ টাকা স্পর্শ করে। বাজার নিয়ন্ত্রণে সরকার একাধিকবার আমদানির সিদ্ধান্ত নিলেও কৃষকের ন্যায্য দর নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসে। তবে শেষ পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ ও আমদানিকারকদের চাপে সরকার আমদানির অনুমতি দিতে বাধ্য হয়। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে আসার পর দাম অনেকটা কমে আসে।
তবে পেঁয়াজের বাজারের ঠিক উল্টো চিত্র ছিল আলুর বাজারে। হিমাগারগুলোয় পাঁচ-ছয় লাখ টন আলু উদ্বৃত্ত থাকার কারণে পাইকারি পর্যায়ে কেজি পাঁচ-ছয় টাকায় বিক্রি হয়েছে। যেখানে উৎপাদন ব্যয় ছিল কেজিতে এলাকাভেদে ১৭ থেকে ২২ টাকা। বছরজুড়েই আলুর দর নিম্নমুখী থাকায় ভোক্তারা স্বস্তি পেলেও কৃষক ন্যায্যমূল্য পাননি। হিমাগার ভাড়া ও পরিবহন ব্যয় বেশি হওয়ায় অনেক কৃষক বড় লোকসানের মুখে পড়েন।
পুরোনো আলুর পর্যাপ্ত মজুতের মধ্যেই বাজারে চলে আসে আগাম জাতের নতুন আলু। এই ধরনের আলুতে সাধারণত কৃষক ভালো দাম পেয়ে থাকেন। কিন্তু এবার ভিন্ন বাস্তবতা দেখলেন কৃষক। নতুন আলুর দরও নেমে আসে ১৫ থেকে ২০ টাকায়। আলুর বাজারে কৃষকের এমন হতাশার চিত্র নীতিনির্ধারকদের জন্য নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। আগামী বছর অনেক চাষি লোকসানের ভয়ে আলু আবাদ থেকে সরে আসতে পারেন বলে মনে করছেন অনেক ব্যবসায়ী।
বিদায়ী বছরের বেশিরভাগ সময় স্থিতিশীল ছিল ভোজ্যতেলের বাজার। তবে বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকলেও বছরের শেষ দিকে এসে নানা অজুহাত দাঁড় করান আমদানিকারক ও পরিশোধনকারীরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ডলার সংকট এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে বছরের মাঝামাঝি এক পর্যায়ে বাণিজ্য মন্ত্রণায়ের অনুমতি ছাড়াই ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
তবে সরকার তাতে সায় দেয়নি। ফলে তাদের বর্ধিত দাম কার্যকর হয়নি। কিন্তু বছরের শেষ দিকে এসে তারা কোনো রকম ঘোষণা ছাড়াই বাজারে লিটারে ৯ টাকা বাড়িয়ে নতুন দামের তেল সরবরাহ শুরু করে। এরপর সরকার হস্তক্ষেপ করলেও শেষ পর্যন্ত তাদের প্রস্তাবে সম্মতি দিতে বাধ্য হয়। ফলে বছরের শেষ দিকে এসে ভোজ্যতেলের দাম বাড়িয়ে নেন ব্যবসায়ীরা। সয়াবিন ও পাম অয়েলের দাম লিটারে যথাক্রমে ৬ ও ১৪ টাকা বাড়ার কারণে খরচ বেড়ে যায় সাধারণ পরিবারের।
এর বাইরে গত বছর চালের বাজার ছিল অনেক অসহনীয়। সরু চালের কেজি সর্বোচ্চ ৮৫, মাঝারি চালের কেজি ৬৫ এবং মোটা চালের কেজি ৫৮ টাকা স্পর্শ করেছিল। বছরের প্রায় অর্ধেকের বেশি সময় ধরে চালের বাজারে উত্তাপ ছিল। অবশ্য, সরকারি-বেসরকারি উদ্যোগে চাল আমদানি এবং নতুন ধান ওঠা শুরু হলে বাজার কিছুটা নিয়ন্ত্রণে আসে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ৭ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১০ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১০ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১০ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১০ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১০ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১০ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১০ ঘণ্টা আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ১১ ঘণ্টা আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ১১ ঘণ্টা আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ১১ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১১ ঘণ্টা আগে